এক্সপ্রেসওয়ের বিমানবন্দরগামী সড়কে উল্টে গেছে কাভার্ড ভ্যান, দীর্ঘ যানজট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৫, ১১:৫৭আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ১২:০৪

রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দরগামী সড়কে সৈনিক ক্লাবের কাছে একটি কাভার্ড ভ্যান উল্টে গেছে। এতে সোমবার (২৭ অক্টোবর) সকালে ওই সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। বিমানবন্দর, উত্তরাসহ ওই সড়ক দিয়ে যাওয়া যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে।

ডিএমপির ট্রাফিক বিভাগের এয়ারপোর্ট জোনের সহকারী কমিশনার হাসিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে করে এক্সপ্রেসওয়ের বিমানবন্দরগামী রাস্তায় যানচলাচল ব্যাহত হচ্ছে। এই জন্য জ্যামের সৃষ্টি হয়েছে। 

এক্সপ্রেসওয়ের বিমানবন্দরগামী সড়কে উল্টে গেছে কাভার্ড ভ্যান

কাভার্ড ভ্যান উল্টে কোনও হতাহত হয়েছে কিনা জানাতে না পারলেও হাসিবুর রহমান বলেন, কাভার্ড ভ্যানটি রাস্তা থেকে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে যানজট কমে আসবে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

এদিকে গুরুত্বপূর্ণ এই রাস্তায় জ্যাম থাকার কারণে বিশেষ করে অভ্যন্তরীণ ও বিদেশগামী যাত্রীরা ভোগান্তীতে পড়েছেন। বিদেশগামী যাত্রীরা ঠিকমত ফ্লাইট ধরতে পারবেন কিনা এমন আশঙ্কাও তৈরি হয়েছে।

/আইএ/আরকে/
সম্পর্কিত
ঈদের ছুটির শেষ দিনেও ফাঁকা রাজধানী, নেই যানজট
ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, পদ্মা সেতুতে নেই যানজট
যানজট কমছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী