এক মাসে মাইগভে বিদেশগামীকর্মীদের তিন কোটি টাকা ঋণ সহায়তা অনুমোদন

বাংলা ট্রিবিউন রির্পোট
২৭ অক্টোবর ২০২৫, ১৮:৪৫আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ১৮:৪৫

বিদেশ যেতে আগ্রহী কর্মীদের আর্থিক সহায়তা সহজলভ্য করতে এটুআই’র মাইগভ (www.mygov.bd) প্ল্যাটফর্মে ‘অভিবাসন ঋণ’ সেবা চালু হয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংক ও এটুআইয়ের যৌথ উদ্যোগে এ বছরের ২৮ সেপ্টেম্বর থেকে কার্যকর এ সেবায় সহজেই অনলাইনে আবেদন, যাচাই-বাছাই শেষে ঋণ অনুমোদন দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ১০০ জনের বেশি বিদেশগামী কর্মী প্রায় তিন কোটি টাকা ঋণ সহায়তার সুবিধা নিয়েছেন।

সোমবার (২৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় এটুআই।   

এটুআই জানায়, আগে বিদেশগামীদের ঋণসহায়তার জন্য একাধিকবার ব্যাংকে যেতে হতো, সময় লাগত, যাতায়াতের খরচ বাড়ত, দাফতরিক জটিলতাও ছিল। এসব জটিলতা কমিয়ে প্রক্রিয়াকে দ্রুত, স্বচ্ছ ও নাগরিকবান্ধব করতে সেবাটি ডিজিটাল রূপে আনা হয়েছে। এখন সেবাপ্রার্থীরা মাইগভে লগইন করে ‘অভিবাসন ঋণ’ সেবা বেছে নিলে প্রয়োজনীয় তথ্য পূরণ ও কাগজপত্রের স্ক্যান কপি আপলোড করে অনলাইনেই আবেদন জমা দিতে পারেন। সংশ্লিষ্ট ব্যাংক শাখা ডিজিটালভাবে যাচাই করে অনুমোদিত হওয়ার পাশাপাশি ব্যাংক কার্যক্রম শেষে অর্থ সরাসরি আবেদনকারীর ব্যাংক হিসাবে জমা হয়। মাইগভ ও ব্যাংকের যৌথ ট্র্যাকিংয়ের কারণে গড়ে সাত কার্যদিবসের মধ্যে অনুমোদন সম্পন্ন হচ্ছে। ফলে সময় সাশ্রয় হচ্ছে, যাতায়াত খরচ ও দাফতরিক হয়রানি উল্লেখযোগ্যভাবে কমেছে।

সংস্থাটির পক্ষ থেকে আরও জানানো হয় যে, আবেদনের সময় অন্যান্য প্রযোজ্য নথির সঙ্গে পাসপোর্ট সাইজ ছবি, পাসপোর্ট, ভিসা, বিএমইটি কার্ড ও জাতীয় পরিচয়পত্রের কপি সংযুক্ত করতে হয়। জামিনদারের ক্ষেত্রেও জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ ও ছবি জমা দেওয়ার বিধান রয়েছে। বর্তমানে সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে।

ব্যবহারকারীদের মতে, আগের তুলনায় আবেদন প্রক্রিয়া এখন আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য হয়েছে। নাগরিক ড্যাশবোর্ডে আবেদন অবস্থার হালনাগাদ থাকায় কার্য প্রক্রিয়ায় স্বচ্ছতাও বেড়েছে।

এ বিষয়ে সেবাগ্রহিতা রাকিব আহমেদ বলেন, ‘দীর্ঘদিনের বিদেশে চাকরি করার স্বপ্ন বাস্তবায়নে আমি মাইগভে নিবন্ধন করে ঋণসহায়তার জন্য অনলাইনে প্রবাসী কল্যাণ ব্যাংকের কুমিল্লা শাখায় আবেদন করি। প্ল্যাটফর্মের ধাপে ধাপে নির্দেশনায় ডকুমেন্ট আপলোড থেকে শাখায় অ্যাপয়েন্টমেন্টসহ সবকিছুই নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। কয়েক দিনের মধ্যেই কনফার্মেশন কল ও যাচাইকরণ শেষ হয়। দালাল নির্ভরতা ও লম্বা লাইনের ঝামেলা ছাড়াই এখন আমি বৈধভাবে বিদেশ যাওয়ার প্রস্তুতিতে।’

এটুআই এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) আব্দুর রফিক বলেন, ‘আমাদের বিভিন্ন জাতীয় ডাটাবেসের সঙ্গে একীভূত করে আবেদন প্রক্রিয়াকে আরও স্বয়ংক্রিয় করার পরিকল্পনা রয়েছে। পরবর্তী ধাপে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, বিএমইটির ডাটাবেস বিদ্যমান সিস্টেমে যুক্ত হবে।’

তিনি আরও বলেন, ‘উদ্যোগটিতে প্রবাসী কল্যাণ ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পৃক্ত রয়েছে। বর্তমানে “অভিবাসন ঋণ” শুধু প্রবাসী কল্যাণ ব্যাংকের কাকরাইলের প্রধান শাখা, কেরানীগঞ্জ এর পাশাপাশি মানিকগঞ্জ ও কুমিল্লাসহ পাঁচটি শাখার মাধ্যমে দেওয়া হলেও, পর্যায়ক্রমে খুব শিগগিরই বাকি ১১৫টি শাখা, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অন্যান্য দফতর যেমন কর্মসংস্থান ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক ও বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলপমেন্ট ফান্ড এর ঋণসেবাও মাইগভে অন্তর্ভুক্ত করার কাজ চলমান আছে।’

/এসও/এমএইচআর/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে