গাজীপুরের কালিগঞ্জ পৌর-মেয়রসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৫, ১৬:০৬আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ১৬:০৬

রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৯ অক্টোবর) ডিএমপির মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— গাজীপুর জেলার কালিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও কালিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এম রবিন হোসেন (৫৪), চাঁদপুর জেলার কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ইসাহাক সিকদার (৬৩), ছাত্রলীগের সক্রিয় কর্মী ইসতিয়াক মিলন (২৩), ঢাকা মহানগরীর শ্যামপুর থানা আওয়ামী লীগের  সহ-সভাপতি ইব্রাহিম আহমেদ রিপন (৪৮) ও জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্লাহ ওরফে রিমু (৫০) ।

ডিবি সূত্রে জানা যায়, বুধবার (২৯ অক্টোবর) ভোর ৪টার দিকে ডিবি গুলশান বিভাগের একটি টিম ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এম রবিন হোসেনকে গ্রেফতার করে। মঙ্গলবার (২৮ অক্টোবর ) রাত আনুমানিক ১০টা ৪৫ এর দিকে  ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করে ইসাহাক সিকদারকে গ্রেফতার করে। অপরদিকে মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে তেজগাঁও নাবিস্কো এলাকা থেকে ডিবি লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম মো. ইসতিয়াক মিলনকে গ্রেফতার করে।

ডিবি সাইবার বিভাগের একটি টিম রাত আনুমানিক ১১টার দিকে  গুলশান এলাকা থেকে ইব্রাহিম আহমেদ রিপনকে গ্রেফতার করে। রাত আনুমানিক পৌণে ১২ টার দিকে  ডিবি সাইবার বিভাগের আরেকটি টিম নিকুঞ্জ-২ এলাকা থেকে রায়হান রহমতুল্লাহ ওরফে রিমুকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/আইএ/এপিএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের