শব্দ দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে পরিবেশ উপদেষ্টার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৫, ১৭:২৮আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ১৭:২৮

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দেশের অন্যতম বড় সামাজিক সমস্যা ও স্বাস্থ্যঝুঁকির কারণ শব্দ দূষণ মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। এ লক্ষ্যে মন্ত্রণালয়ের নেওয়া প্রকল্প যাতে বাস্তবায়িত হয়, সে জন্য কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

বুধবার (২৯ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।

সভায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন উপদেষ্টা। তিনি বলেন, আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম ও নাগরিক সংগঠনগুলোকে একযোগে এগিয়ে আসতে হবে। শব্দদূষণ রোধে স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ সংরক্ষণ শুধু মন্ত্রণালয়ের একার দায়িত্ব নয়, এটি সবার যৌথ দায়িত্ব। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সময় পরিবেশগত মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করতে হবে। উন্নয়ন ও পরিবেশের মধ্যে ভারসাম্য রক্ষা না করলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।

সভায় পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, অতিরিক্ত সচিব (প্রশাসন ও উন্নয়ন) মো. খায়রুল হাসান; বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরীসহ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন এবং দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
এই রহস্যময় শব্দ শুনতে পায় বিশ্বের ৪ শতাংশ মানুষ, আপনি কি তাদের একজন
শব্দ সচেতনতা দিবস: শব্দদূষণ রোধে উদ্যোগ থাকলেও বাস্তবতা ভিন্ন
পরিবেশ রক্ষায় জিরো টলারেন্স নীতিতে সরকার
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী