নজরুল ইসলাম মজুমদারকে ২ দিন জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
৩০ অক্টোবর ২০২৫, ১৩:০১আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১৩:০১

ঋণ গ্রহণের মাধ্যমে ৮৫৭ কোটি ও ৬১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা দুই মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারকে ২ দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ওপর শুনানি নিয়ে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর খন্দকার শামীম হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, “অর্থ আত্মসাতের দুই মামলায় দুদকের তদন্ত কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। আমরা জিজ্ঞাসাবেদর পক্ষে শুনানি করি। আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষে শুনানি নিয়ে বিচারক ২ দিনের জিজ্ঞাসাবাদের আদেশ দেন।”

৮৫৭ কোটির মামলার জিজ্ঞাসাবাদের আবেদনে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে, ক্ষমতার অপব্যবহার, অপরাধজনক অসদাচরণ ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে অবৈধভাবে ঋণ অনুমোদনের সুপারিশ করে। ঋণ অনুমোদন দিয়ে, ঋণ বিরতণ করে এবং ঋণ গ্রহণের মাধ্যমে এক্সিম ব্যাংকের ৮৫৭ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার ৭৪৯ টাকা আত্মসাৎ করে। আত্মসাৎকৃত টাকার অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা গোপন বা ছদ্মাবৃত্ত করার জন্য বিভিন্ন হিসাবে স্থানান্তর ও রূপান্তর করার দায়ে নজরুল ইসলাম মজুমদারসহ ২১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

অপর আবেদনে বলা হয়েছে, নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জন আসামীর বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসদাচরণ ও বিশ্বাসভঙ্গ করে অবৈধভাবে ঋণ প্রদানের অভিযোগ রয়েছে। তারা এক্সিম ব্যাংক থেকে ৬১৫ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা আত্মসাত করেছে। আত্মসাৎকৃত টাকার অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা গোপন বা ছদ্মাবৃত্ত করার নিমিত্ত বিভিন্ন হিসাবে স্থানান্তর ও রূপান্তর, হস্তান্তর করার অভিযোগে মামলাটি রুজু করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

গত, ১ অক্টোবর রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ইমন হোসেন গাজী নামে এক যুবককে গুলি করে হত্যার মামলায় নজরুল ইসলাম মজুমদারের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

/এনএইচ/এম/
সম্পর্কিত
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী