অনলাইনে ইলিশের লোভনীয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রির্পোট
৩০ অক্টোবর ২০২৫, ১৭:৫২আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১৭:৫২

অনলাইনে পণ্য বিক্রির নামে অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারণা চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

বুধবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে খুলনার সোনাডাঙ্গা থানার আউটার বাইপাস রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুইজন হলেন— মো. সাইফুল ইসলাম (২৯) ও মো. রিফায়েত মোল্লা (২২)। তাদের গ্রামের বাড়ি যশোরের অভয়নগর উপজেলার চন্দ্রপুর গ্রামে। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি স্মার্টফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এটিইউ’র মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

ফেসবুকে ‘ইলিশ বিক্রির’ ফাঁদ

এটিইউ জানায়, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এক ভুক্তভোগী ফেসবুকে ‘চাঁদপুর ইলিশের হাট’ ও ‘চাঁদপুর ইলিশের হাট পুরাতন বাজার’ নামের পেজে লোভনীয় বিজ্ঞাপন দেখে ইলিশ কেনার অর্ডার করেন। অর্ডার কনফার্মেশন বাবদ বিকাশে ৫৫০ টাকা পাঠানোর পর প্রতারকরা নেটওয়ার্ক সমস্যা, ডেলিভারি জটিলতা ও ভয়ভীতি দেখিয়ে মোট ১৯,৩৪৮ টাকা হাতিয়ে নেয়। পরে ভুক্তভোগীকে ব্লক করে মোবাইল নম্বর বন্ধ করে দেয়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ভাটারা থানায় মামলা দায়ের করা হয়।

ভাটারা থানার রিকুইজিশনের পর এটিইউ গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে দুই প্রতারককে গ্রেফতার করে। গ্রেফতার দুইজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে এটিইউ।

/এবি/এমএইচআর/
সম্পর্কিত
সফটওয়্যার আপডেটের মেসেজে ক্লিক, মুহূর্তেই ফোন থেকে উধাও ৯ লাখ টাকা
কম্বোডিয়ায় স্ক্যাম সেন্টার ও প্রতারণার শিকার আরও ৩৮ জন ফিরেছেন
জেলের জালে ধরা পড়লো আড়াই কেজি ওজনের রাজা ইলিশ
সর্বশেষ খবর
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
রণতরীতে হামলার জেরে ইরানের ৩টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
রণতরীতে হামলার জেরে ইরানের ৩টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
স্বৈরাচার ফেরার পথ আপনারাই তৈরি করছেন: নাহিদ ইসলাম
স্বৈরাচার ফেরার পথ আপনারাই তৈরি করছেন: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক