কর্মঘণ্টা কমানোর প্রস্তাব নারীদের ঘরবন্দি করার কূটকৌশল: নারীপক্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২৫, ২০:২০আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ২০:২০

নারীদের কর্মঘণ্টা ৮ ঘণ্টা থেকে কমিয়ে ৫ ঘণ্টা করার প্রস্তাবকে নারীদের ঘরবন্দি করার ‘কূটকৌশল’ হিসেবে আখ্যা দিয়েছে নারী অধিকার সংগঠন নারীপক্ষ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সংগঠনটি এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি আমেরিকানদের আয়োজিত এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন— যা মূলত ভোটের বাজারে সস্তা বিজ্ঞাপন এবং নারীর কর্মজীবনকে সীমাবদ্ধ করার অপচেষ্টা।

নারীপক্ষের আন্দোলন-সম্পাদক সাফিয়া আজীম এক বিবৃতিতে বলেন, “আমাদের দেশে এখনও পরিবারের বেশিরভাগ কাজই নারীদের করতে হয়। এরপরও বিপুল সংখ্যক নারী বিভিন্ন পেশায় যুক্ত থেকে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। কর্মঘণ্টা কমানোর এই বক্তব্য নারীদের অযোগ্য প্রমাণ করে ঘরে ফেরানোর অপকৌশল ছাড়া কিছু নয়।”

বিবৃতিতে আরও বলা হয়, ‘‘গৃহকর্মে পুরুষের সমান অংশগ্রহণের দাবি না তুলে নারীকে দিয়ে ৮ ঘণ্টার কাজ ৫ ঘণ্টায় সেরে ফেলার বক্তব্য বৈষম্যমূলক ও নারীবিদ্বেষী। নারীপক্ষ এ ধরনের কৌশল পরিহারের আহ্বান জানিয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে নারীর মেধা, দক্ষতা ও শ্রমকে আরও গুরুত্ব দেওয়ার দাবি জারাচ্ছে।’’

সংগঠনটি জানিয়েছে, ‘‘যেকোনও পেশায় কাজ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া নারীর সাংবিধানিক অধিকার। এই অধিকার হরণ বা সীমিত করার যেকোনও প্রচেষ্টা নারীপক্ষ মেনে নেবে না। অতীতে জামায়াতের নারীদের প্রতি সহিংসতা ও ঘৃণ্য আচরণ স্মরণ করিয়ে নারীপক্ষ সবাইকে নারীর সমঅধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যেকোনও ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছে।’’

/এএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
একটি ফুড ট্রাক, দুই নারী; যেভাবে গড়ে তুললেন রেস্তোরাঁ সাম্রাজ্য
হংকংকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
জুনিয়র এশিয়া কাপ হকি কাজাখস্তানকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
সর্বশেষ খবর
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়