শৃঙ্খলা, প্রশিক্ষণ ও আত্মনির্ভরতা অর্জনের ওপর গুরুত্বারোপ আনসার মহাপরিচালকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
৩০ অক্টোবর ২০২৫, ২০:৫৮আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ২০:৫৮

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, ‘দেশের বিশালসংখ্যক তরুণদের আর্থসামাজিক দুরবস্থা দূর করে সম্মিলিত সমৃদ্ধিতে রূপান্তর করা আনসার বাহিনীর অন্যতম দায়িত্ব। তাই ঐক্য, শৃঙ্খলা ও দায়বদ্ধতার ধারা অব্যাহত রাখতে হবে। রাষ্ট্রের নিরাপত্তা ও জনসেবার সম্মিলিত প্রয়াসে আনসার-ভিডিপি দেশের জনগণের নিকটতম প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করছে।’

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) খুলনা রেঞ্জের প্রশাসনিক কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা ও রূপসা উপজেলার আনসার মৌলিক প্রশিক্ষণ (চতুর্থ ধাপ) কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি খুলনা আনসার ব্যাটালিয়নের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রশিক্ষণরত সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

মেজর জেনারেল মাহমুদ বলেন, ‘প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যন্ত বিস্তৃত এই বাহিনীর সদস্যরা প্রশিক্ষণ ও সংগঠিত প্রচেষ্টার মাধ্যমে সমাজ পরিবর্তন এবং উন্নয়নের ধারায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।’

ব্যক্তিগত শৃঙ্খলাকে বাহিনীর মূল শক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘নিজেকে সমাজ পরিবর্তনের প্রভাবক হিসেবে গড়ে তুলতে হলে শৃঙ্খলা ও দায়িত্ববোধের চর্চা অপরিহার্য।’

আনসার বাহিনীর ‘সঞ্জীবন প্রকল্প’ বলে উল্লেখ করেন তিনি। বলেন, ‘জীবিকা নির্ভর এই প্রকল্পের মাধ্যমে সদস্যরা যেমন সামাজিক নিরাপত্তা জোরদার করছেন, তেমনি নিজেদের পরিবারের আর্থিক ভিত্তিও আরও শক্তিশালী করছেন।’

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে মহাপরিচালক সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে তাদের দায়িত্ব পালনের অনুরোধ জানান। তিনি আশা করেন, তৃণমূল আনসার-ভিডিপি সদস্যরা নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের সামাজিক ও নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করবেন।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
রেলস্টেশনে পড়ে থাকা শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা
লঞ্চে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করলেন আনসার সদস্যরা 
মুগদা হাসপাতালে অস্ত্রসহ ‘ছিনতাইকারী চক্রের প্রধান’ আটক
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের