প্রেস সচিব উন্মাদের মতো কথা বলেন: বিটিএমএ সভাপতি

বাংলা ট্রিবিউন রির্পোট
০২ নভেম্বর ২০২৫, ২২:৪৭আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ২৩:১১

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য ও আচরণকে ‘উন্মাদের মতো’ আখ্যা দিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।

রবিবার (২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে তৈরি পোশাক খাতের চলমান সংকট ও উত্তরণ নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সভার আয়োজন করে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)।

শওকত আজিজ রাসেল বলেন, ‘প্রধান উপদেষ্টার প্রেস সচিবের একটি ফেসবুক পেজ আছে। সেখানে তিনি এমন সব মন্তব্য করেন, যা দেখে মনে হয় তিনি উন্মাদের মতো কথা বলেন। এমন দায়িত্বে সঠিক ব্যক্তি না থাকলে সঠিক সিদ্ধান্ত আসবে কীভাবে?’

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবুর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় না পাওয়ার প্রসঙ্গ টেনে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘দুঃখের বিষয়, এখন পর্যন্ত বিজিএমইএ প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টার সঙ্গে একটি মিটিংও পাননি। তাহলে দায়িত্ব নিলেন কেন?’

বর্তমান পরিস্থিতির সমালোচনা করে বিটিএমএ সভাপতি আরও বলেন, ‘দেশে ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, শ্রমিক চাকরি হারাচ্ছেন, উদ্যোক্তারা দিশেহারা। অথচ সরকারের দায়িত্বশীলরা বাস্তবতা দেখছেন না। যেখানে এয়ারপোর্টে আগুন লাগে, সেখানে বিদেশি ক্রেতারা অর্ডার দেবে নাকি? এর অদৃশ্য ক্ষতি অনেক বেশি।’

তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘আমরা চাই শান্তিপূর্ণ সমাধান—নির্বাচন দিয়ে আমাদের মুক্তি দিন।’

সভায় সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

/জিএম/এমএইচআর/
সম্পর্কিত
‘সরকারের বড় সাফল্য জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে’
‘দুর্বল ছাত্র, হাত তুলবো নাকি নামাবো বুঝতে পারি না’ 
গুজবে কান দেবেন না, প্রধানমন্ত্রীর ‘ভারত সফর’ প্রসঙ্গে অতিরিক্ত প্রেস সচিব
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম