শাহজাহানপুরে ভাড়া বাসা থেকে গার্মেন্টসকর্মীর বস্তাবন্দি লাশ উদ্ধার, স্বামী পলাতক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২৫, ১৪:০৯আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১৪:০৯

রাজধানীর শাহজাহানপুরে ভাড়া বাসা থেকে সুরভী আক্তার মাহফুজা (২১) নামে এক গার্মেন্টসকর্মীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী আশিক মোল্লা পলাতক।

মঙ্গলবার (৪ অক্টোবর) ভোররাতে মালিবাগের বকশিবাগ এলাকার ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহসিন তালুকদার জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী গত রবিবার দিবাগত রাত থেকে সোমবার দুপুর দেড়টার মধ্যে সুরভীকে হত্যা করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে স্বামী আশিক মোল্লা তাকে শ্বাসরোধে হত্যা করে প্লাস্টিকের বস্তায় ভরে রুমে রেখে পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

নিহতের ভাই মো. হৃদয় খান জানান, মঙ্গলবার রাত ১০টায় পুলিশ তাদের ঘটনাটি জানায়। তিনি বলেন, ‘ছয় বছর আগে সম্পর্কে জড়িয়ে তারা বিয়ে করেন। মেহেদী হাসান (৪) নামে তাদের একটি ছেলে সন্তান আছে। তবে বিয়ের পর থেকে আমার বোনের সঙ্গে আমাদের যোগাযোগ খুব একটা ছিল না।’

তিনি আরও বলেন, ‘ঘটনার আগে শিশু মেহেদীকে তার দাদি বাড়িতে রেখে আসা হয়। পুলিশের মাধ্যমে জানতে পারি, ১ অক্টোবর তারা এই বাসায় ভাড়া উঠেছিলেন। প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে খবর দিলে পুলিশ গিয়ে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে।’

নিহত সুরভী শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের নুরুল হক খান ও রুবিনা বেগমের মেয়ে। তার স্বামী আশিক মোল্লা একই উপজেলার পালেকচর ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ বলছে, পলাতক স্বামীকে আটকের চেষ্টা চলছে।

/এআইবি/এবি/এমএইচআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম