নির্বাচনের পর ব্যারাকে ফিরতে চায় সেনাবাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২৫, ১৬:১৮আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ১৭:৩৮

দেশের জনগণের মতো বাংলাদেশ সেনাবাহিনীও একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন প্রত্যাশা করছে বলে জানিয়েছেন সেনা সদর দফতরের আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (জিওসি আর্টডক) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। নির্বাচনের পর দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (৫ নভেম্বর) ঢাকা সেনানিবাসের মেস আলফায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তিনি এ কথা বলেন।

লেফটেন্যান্ট জেনারেল মাইনুর বলেন, “আমরা আশা করি নির্বাচন দেশের স্থিতিশীলতা আনবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে, এবং নির্বাচনের পর সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে।”

তিনি আরও বলেন, “আমরা গত ১৫ মাস ধরে ব্যারাকের বাইরে আছি। নির্বাচনের পরও যদি মাঠে থাকতে হয়, তাহলে তা আমাদের প্রশিক্ষণ কার্যক্রমে ব্যাঘাত ঘটাবে।”

জিওসি আর্টডক জানান, সেনাবাহিনী সরকারের ঘোষিত নির্বাচন রোডম্যাপ অনুযায়ী নির্বাচন–সংক্রান্ত প্রস্তুতি নিচ্ছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি প্রসঙ্গে এক  প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট জেনারেল মো মাইনুর রহমান বলেন, ৫ আগস্টের আগে ১৫ বছর যে আবেগের প্রকাশ ঘটানো যায়নি, যে অনুভূতিগুলো বলা যায়নি, তার একটা বহিঃপ্রকাশ তো আছেই। রাষ্ট্রতন্ত্রের অনেক মেশনারিই তখন কিছুটা হলেও অকার্যকর হয়ে পড়েছিল। এটাই বাস্তবতা। গত ১৫ মাসে আইনশৃঙ্খলা রক্ষাসহ এমন কোনও কাজ নেই যেটা সিভিল প্রশাসনের সহযোগিতা করতে হয়েছে। তিনি বলেন, আমরা না থাকলে যে কী হতো সেটা ধারণাও করতে পারবেন না।”

/জিআই/এম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি