ওসি-ডিআইজি পরিচয়ে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়া ব্যক্তি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২৫, ১৮:৩৬আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ১৮:৩৬

পুলিশের ওসি ও ডিআিইজি পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে প্রতারণার মাধ্যমে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য মো. সাদ্দাম হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে সিআইডি।

মঙ্গলবার (৫ অক্টোবর) বিকালে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাদ্দাম হোসেনের বাড়ি চাঁদপুরের কচুয়া থানা এলাকায়।

সিআইডি জানায়, খুরশীদ জাহান নামে এক ব্যবসায়ী গত ২৫ আগস্ট বিকালে হোয়াটস অ্যাপে একটি কল পান। কলদাতা নিজেকে ওসি মহসিন পরিচয় দিয়ে জানান, আলম গাজী নামে একজন অর্থপাচারকারী আসামি তাদের হেফাজতে আছেন, যিনি খুরশীদ জাহানের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মানিলন্ডারিং করেছেন, এখন তাকেও আসামি করা হবে। এমন ভয়ভীতি দেখিয়ে প্রতারক চক্রটি তাদের দেওয়া ব্র্যাক ব্যাংকের বিভিন্ন একাউন্টে টাকা জমা দিতে বলেন।

খুরশীদ জাহান প্রতারকদের কথায় ভীত হয়ে ব্র্যাক ব্যাংকের একাধিক একাউন্টে তিন দফায় মোট ১৫ লাখ টাকা দেন। পরবর্তী সমেয় চক্রটি ডিআইজি পরিচয়ে আরও ২ লাখ টাকা দাবি করলে খুরশীদ জাহানের সন্দেহ হয় এবং তিনি এ বিষয়ে ডিএমপির ধানমন্ডি থানায় মামলা করেন।

মামলাটি সিআইডির তফসিলভুক্ত হওয়ায় এটির তদন্তভার গ্রহণ করে সিআইডি। তদন্ত প্রক্রিয়ায়, তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন তথ্য-উপাত্তের বিশ্লেষণের ভিত্তিতে সিআইডি চক্রের কার্যক্রম শনাক্ত করে। ওই অপরাধকার্যের সঙ্গে অভিযুক্তের সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে প্রামাণিত হলে, মঙ্গলবার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় অভিযানে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তার কাছ থেকে একটি স্মার্টফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়েছে।

সিআইডি আরও জানায়, গ্রেফতার আসামি অপরাধের বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে।

তাকে আদালতে পাঠানোর পাশাপাশি চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে সিআইডি।

/আইএ/আরকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান