বিএডিসি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রানা, সম্পাদক জুয়েল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০২৫, ২১:২৬আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ২১:২৬

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি মো. মাসউদুল করিম রানা, সিনিয়র সহ-সভাপতি মো. সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক মো. জুয়েল মিয়া নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউ সেচ ভবনের বিএডিসি অডিটোরিয়ামে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা এবং ২০২৫-২০২৭ মেয়াদে কেন্দ্রীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কমিটির নির্বাচিতরা অন্যান্যরা হলেন- সহ-সভাপতি (ঢাকা অঞ্চল) মর্তুজা সিদ্দিকী, সহ-সভাপতি (চট্টগ্রাম অঞ্চল) মো. বেলাল হোসেন, সহ-সভাপতি (রাজশাহী অঞ্চল) ইমরান সহ-সভাপতি (সিলেট অঞ্চল) এস এম রাকিবুল ইসলাম, সহ-সভাপতি (খুলনা অঞ্চল) আসিফ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আসমাউল বিন হোসেন ও মো. মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আরাফাত রহমানসহ ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। পরে নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়।

এর আগে ‘৪র্থ শিল্প বিপ্লবে স্মার্ট ইরিগেশন বাস্তবায়নে বিএডিসি’র ভূমিকা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বিএডিসি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন সভাপতি মো. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন চেয়ারম্যান (গ্রেড-১) মো. রুহুল আমিন খান, বিশেষ অতিথি ছিলেন আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটি আহবায়ক ইঞ্জিনিয়ার মো. কবির হোসেন, বিএডিসির সদস্য পরিচালক (সেচ) ও যুগ্ম সচিব, মো. ইউসুফ আলী, বিএডিসি প্রধান প্রকৌশলী (সেচ) মুহাম্মদ বদিউল আলম সরকার ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পশ্চিমাঞ্চল) ড. খান ফয়সল আহমেদ।

/বিআই/এমএইচআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের