রবিবার থেকে কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ নভেম্বর ২০২৫, ১৯:১৩ আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ২০:৫৬

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে পূর্বঘোষিত কলম বিসর্জন কর্মসূচির পর রবিবার (৯ নভেম্বর) থেকে কর্মবিরতিতে যাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

শনিবার (৮ নভেম্বর) বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ এ তথ্য জানান।

তিনি জানান, দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল (রবিবার) থেকে শহীদ মিনারে অবস্থানের পাশাপাশি সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি চলবে।

ছত্রভঙ্গ করতে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে কয়েকজন শিক্ষক রাস্তার ওপর শুয়ে পড়েন (ছবি: আহাদুল করিম খান)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ বলেন, ‘শাহবাগে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সমাবেশ ছত্রভঙ্গে পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে আহত হয়েছেন শতাধিক। অনেকের হাতে-পায়ে-পেটে রাবার বুলেটের আঘাত পেয়েছেন। মো. আলামিন নামে এক রিকশাচালক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে।’

পাথরঘাটা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আসাদ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, তারা তাদের ৩ দফা দাবিতে শাহবাগে কলম বিসর্জন কর্মসূচি করতে যাচ্ছিলেন এবং সেখানে পুলিশ বিনা উসকানিতে তাদের ওপর টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।

পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় পার হওয়ার চেষ্টা করছেন শিক্ষকরা (ছবি: আহাদুল করিম খান)

তিনি বলেন, আমরা আজকে কলম বিসর্জন দিয়েছি। প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার কাছে নিবেদন আমাদের দাবিগুলো পূরণ করুন এবং আমরা বিদ্যালয়ে ফিরে কোমলমতি বাচ্চাদের পাঠদান করি।

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যমকে জানান, আন্দোলনরত শিক্ষকদের শহীদ মিনারে ফিরে যাওয়ার ঘোষণা দেন, তবে কিছু শিক্ষক ব্যারিকেডের প্রথম লেয়ার ভেঙে ফেলে এবং পরের লেয়ারে হাত দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে (ছবি: আহাদুল করিম খান)

ডিসি মাসুদ বলেন, উনাদের (শিক্ষক) নেতৃত্বে যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলে আমরা বিষয়টা সমাধান করে ফেলেছিলাম।

শিক্ষকরা জানান, পুলিশের সাব-ইন্সপেক্টর, নার্স, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ সচিব, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রশাসনিক কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তারা দশম গ্রেডে বেতন-ভাতা পান। সর্বোচ্চ ডিগ্রি নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দীর্ঘদিন লড়াই করেও ১১তম গ্রেড পাননি। তাই এখন দশম গ্রেড নির্ধারণসহ তিন দফা দাবি আদায়ে মাঠে নামছেন শিক্ষকরা।

পড়ে যাওয়া এক শিক্ষিকার হাত ধরে তোলার চেষ্টা করছেন পুলিশের এক সদস্য (ছবি: আহাদুল করিম খান)

উল্লেখ্য, দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে শনিবার (৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের উদ্দেশে পদযাত্রা শুরু করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাথমিক শিক্ষকরা এ পদযাত্রায় যোগ দেন। তবে পুলিশ বাধায় পণ্ড হয়ে যায় তাদের পদযাত্রা। এর আগে, এ দিন সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষকরা। সেখান থেকে পদযাত্রার মাধ্যমে কলম বিসজর্ন কর্মসূচির ঘোষণা দেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা।

শিক্ষকদের তিন দফা দাবি—সহকারী শিক্ষকদের দশম গ্রেড দেওয়া, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেওয়া সংক্রান্ত সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

/এসএন/এসএমএ/এমকেএইচ/আরআইজে/
সম্পর্কিত
বেপরোয়া সরকারি প্রাথমিকের ১২ শিক্ষক, মানছেন না প্রশাসনিক ও বিভাগীয় নির্দেশনা
স্কুলে ভর্তি কার্যক্রমের সূচি ঘোষণা, যেভাবে আবেদন করবেন
নতুন বছরে সময়মতো পাঠ্যবই হাতে পাবে শিক্ষার্থীরা?
সর্বশেষ খবর
চলতি বছর নারী ও শিশু নির্যাতন বেড়েছে প্রায় ৫৪ শতাংশ: এইচআরএসএস
চলতি বছর নারী ও শিশু নির্যাতন বেড়েছে প্রায় ৫৪ শতাংশ: এইচআরএসএস
‘নটি’ বনাম ‘ন্যাস্টি’, জেনিফার অ্যানিস্টন-জেনার সিনেমার নাম নিয়ে দ্বন্দ্ব
‘নটি’ বনাম ‘ন্যাস্টি’, জেনিফার অ্যানিস্টন-জেনার সিনেমার নাম নিয়ে দ্বন্দ্ব
বাংলাদেশসহ প্রধান বাণিজ্যিক অংশীদারদের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
বাংলাদেশসহ প্রধান বাণিজ্যিক অংশীদারদের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
বিদেশ যেতে প্রতারণার শিকার: সালিশে ব্যয়ের ৮৫ শতাংশই ফেরত পান না
বিদেশ যেতে প্রতারণার শিকার: সালিশে ব্যয়ের ৮৫ শতাংশই ফেরত পান না
সর্বাধিক পঠিত
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন