শরীরিক শিক্ষার শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে মোহাম্মদপুরে মানববন্ধন

 বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২৫, ১৫:১০আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১৭:০০

‘শারীরিক শিক্ষা’ শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজের শিক্ষার্থীরা। এই কর্মসূচিতে সংহতি জানিয়ে দেশের ৬টি সরকারি শারীরিক শিক্ষা কলেজের শিক্ষার্থীরা অংশ নেওয়ার কথা জানিয়েছেন।

রবিবার (৯ নভেম্বর) বিকাল ৩টায় মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ গেটের সামনে এই কর্মসূচি পালন করার কথা রয়েছে।

মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজের শিক্ষার্থীরা মোহাম্মদপুর থানা পুলিশের অনুমতি নিয়ে এই কর্মসূচি পালন করার উদ্যোগ নিয়েছে।

পুলিশের কাছে করা আবেদনে শিক্ষার্থীরা বলেন, “আমরা মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজের ২০২৫ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রী। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত ২ নভেম্বর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫-এ শারীরিক শিক্ষার সরকারি শিক্ষক পদটি বাতিল করেছে। এ কারণে এই কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে রবিবার (৯ নভেম্বর) বিকাল তিনটায় কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবো।

এই কর্মসূচিতে ছাত্র-ছাত্রীদের পক্ষে থেকে পুলিশকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানা হয়েছে।     

এদিকে দেশের ছয়টি সরকারি শারীরিক শিক্ষা কলেজের ২০২৫ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তা সফল করার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫-এর সংশোধনীতে সংগীত ও শারীরিক শিক্ষক পদ বাতিল করে।

/এসএমএ/এম/এমওএফ/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের