নন-এমপিও শিক্ষকদের পূর্ব ঘোষিত শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। ছবি: আহাদুল করিম খান/ঢাকা ট্রিবিউন
উসকানিতে পুলিশ শিক্ষকদের ওপর চড়াও হয়ে লাঠিপেটা শুরু করে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। ছবি: আহাদুল করিম খান/ঢাকা ট্রিবিউন
পুলিশের হামলায় অন্তত অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষিকা আহত হয়েছেন। ছবি: আহাদুল করিম খান/ঢাকা ট্রিবিউন
শিক্ষকদের এমপিও প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয় অধ্যক্ষ মোহাম্মদ সেলিম মিয়া। ছবি: আহাদুল করিম খান/ঢাকা ট্রিবিউন
শিক্ষক নেতারা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করার প্রতিশ্রুতি দিলেও, সাধারণ শিক্ষকরা তা অমান্য করে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ে প্রবেশ করতে চায় বলে জানিয়েছে পুলিশ। ছবি: আহাদুল করিম খান/ঢাকা ট্রিবিউন
হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয় অধ্যক্ষ মোহাম্মদ সেলিম মিয়া। ছবি: আহাদুল করিম খান/ঢাকা ট্রিবিউন
দীর্ঘ ১৮ দিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন শিক্ষকরা। ছবি: আহাদুল করিম খান/ঢাকা ট্রিবিউন
উসকানিতে পুলিশ শিক্ষকদের ওপর চড়াও হয়ে লাঠিপেটা শুরু করে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। ছবি: আহাদুল করিম খান/ঢাকা ট্রিবিউন
পুলিশ শিক্ষকদের ওপর জলকামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ছবি: আহাদুল করিম খান/ঢাকা ট্রিবিউন