বায়রার সাবেক নেতা ফখরুল গ্রেফতার, পরে আইনজীবীর জিম্মায় মুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২৫, ১৫:৩১আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১৫:৩১

মানবপাচার মামলায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) রাতে বিদেশ থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারওয়ার জানান, ফখরুল ইসলাম বনানী থানায় দায়ের করা একটি মানবপাচার মামলার আসামি। সোমবার রাতে তিনি বিদেশ থেকে দেশে ফেরার পর বনানী থানার একটি দল বিমানবন্দর থেকেই তাকে গ্রেফতার করে।

ওসি রাসেল সারওয়ার বলেন, গ্রেফতারের পর ফখরুল অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে তাকে দুই দিনের মধ্যে আদালত থেকে জামিন নেওয়ার শর্তে একজন আইনজীবীর জিম্মায় মুক্তি দেওয়া হয়।

এর আগে গত ৪ নভেম্বর রাজধানীর বনানী থানায় ফখরুল ইসলাম ও তার সহযোগী জসিম উদ্দিনের বিরুদ্ধে একটি মানবপাচার ও প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন আরইউএল ইন্টারন্যাশনালের ম্যানেজিং পার্টনার মো. রুবেল হোসেন।

মামলায় অভিযোগ করা হয়, প্রবাসে কর্মসংস্থানের কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নিলেও নির্ধারিত সময়ের মধ্যে তাদের বিদেশ পাঠানো হয়নি, বরং অর্থ আত্মসাৎ করা হয়েছে।

জনশক্তি রফতানিকারকদের সংগঠন বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম দীর্ঘদিন ধরে সংগঠনের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাবশালী ভূমিকা পালন করে আসছিলেন। মানবপাচার মামলায় তার গ্রেফতারের ঘটনায় সংগঠনের ভেতরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

/এবি/এপিএইচ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি