অভিযুক্ত ঢাবি অধ্যাপক

‘ওরা অভিযোগ করতি পারে শয়তানি করে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ নভেম্বর ২০২৫, ২০:০৫আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ২১:২১

‘ওরা অভিযোগ করতি পারে শয়তানি করে’ বলছিলেন পুরুষ শিক্ষার্থীর ওপর যৌন হয়রানিতে অভিযুক্ত ঢাবি অধ্যাপক ড. এরশাদ হালিম। শুক্রবার (১৪ নভেম্বর) এজলাসে নেওয়ার সময় বাংলা ট্রিবিউনের প্রতিবেদক তার কিছু বলার আছে কিনা এবং অন্যান্য শিক্ষকদের রেখে আপনার বিরুদ্ধেই কেনও অভিযোগ দিলো প্রশ্ন করলে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মিরপুর মডেল থানার মামলায় ঢাবি রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার বিকালে তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত প্রায় ১১টার দিকে শেওড়াপাড়ায় ড. এরশাদ হালিমের বাসায় অভিযান চালিয়ে মিরপুর মডেল থানার পুলিশ তাকে হেফাজতে নেয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মেহেদী হাসান মিলন তাকে আদালতে হাজির করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রসায়ন বিভাগের ৮ শিক্ষার্থী মিরপুর মডেল থানায় বাদী হয়ে মামলা করেন। 

আসামিপক্ষের আইনজীবী শুনানিতে আদালতে বলেন, এ মামলার বাদী ঘটনার একমাস পরে মামলা করেছেন। এর মধ্যে তিনি কাউকে জানিয়েছেন এমন কিছু এজাহারে বলা নেই। এজাহারে অনাকাঙ্ক্ষিত ঘটনা বলা হয়েছে কিন্তু কী অনাকাঙ্ক্ষিত ঘটনা বাদী পরিষ্কার করেনি।

এছাড়াও আসামিপক্ষের আইনজীবী অভিযুক্ত ঢাবি অধ্যাপক ভালো জার্নাল প্রকাশ, লেখালেখির কারণে অভ্যন্তরীণ বিভাগীয় রাজনীতির শিকার বলে আদালতে উল্লেখ করেন। তবে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
রিমান্ড আবেদন নাকচ, কারাগারে উগ্রবাদী সংগঠনের সদস্য তাহসীন
আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা-ভাঙচুর, ৬ পুলিশসহ আহত ১২
দুর্নীতির মামলায় পিকে হালদারসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 
সর্বশেষ খবর
বিয়ে-সন্তান চান তরুণরা, পিছিয়ে দিচ্ছে আর্থিক অনিশ্চয়তা
বিয়ে-সন্তান চান তরুণরা, পিছিয়ে দিচ্ছে আর্থিক অনিশ্চয়তা
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে ৩ মাসের শিশুর মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে ৩ মাসের শিশুর মৃত্যু
দমকলকর্মীদের ‘মানসিক সমর্থন’ দিতে হাজির ছাগল গোল্ডি
দমকলকর্মীদের ‘মানসিক সমর্থন’ দিতে হাজির ছাগল গোল্ডি
বিশ্বকাপে গোল মিস করা ফুটবলারকে হত্যার হুমকি
বিশ্বকাপে গোল মিস করা ফুটবলারকে হত্যার হুমকি
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ