রাজধানীতে ড্রামভর্তি মরদেহের ২৬ টুকরো উদ্ধারের ঘটনায় আটক ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
১৫ নভেম্বর ২০২৫, ০৯:৫৫আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ১১:১৪

রাজধানীতে কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হকের ২৬ খণ্ড লাশ উদ্ধারের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর কদমতলীর দনিয়া শনিরআখড়া এলাকার একটি বাসায় রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে হত্যাকাণ্ডের দুদিন পর তার লাশ বাথরুমে নিয়ে ২৬ টুকরো করে শামিমা ও নিহতের বন্ধু জরেজ মিয়া। এদের মধ্যে জরেজ মিয়াকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শামিমাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) একটি টিম।

শুক্রবার তাদের আটক করা হয় বলে র‍্যাব ও ডিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

মহানগর ডিবির এক কর্মকর্তা বলেন, “জরেজের সঙ্গে শামিমার প্রেমের সম্পর্ক ছিল। তারা দুজনে মিলে আশরাফুলকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের পরিকল্পনা করে। পরিকল্পনার অংশ হিসেবে আশারফুলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন শামিমা।”

তিনি জানান, একপর্যায়ে কদমতলী এলাকার একটি বাসায় শামিমা ও জরেজ মিয়া দুজনে মিলে প্রথমে আশরাফুল হককে হত্যার পর লাশ বাসার ভেতরে রেখে দেন। দুজনের পরিকল্পনা অনুযায়ী হত্যার দুদিন পর ১৩ নভেম্বর আশরাফুল হকের লাশ বাসার বাথরুমে নিয়ে ২৬ টুকরো করে। পরে দুটি ড্রামে ভরে সিএনজিযোগে দুজন শাহবাগ জাতীয় ঈদগাহ ময়দানের কোণে পানিরপাম্প সংলগ্ন রাস্তায় রেখে পালিয়ে যায়।

 এই হত্যাকাণ্ডের বিষয়ে শনিবার (১৫ নভেম্বর) সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানান ওই কর্মকর্তা। 

এর আগে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় ঈদগাহ ময়দানের কোণে পানির পামসংলগ্ন ফুটপাতে দুটি নীল রঙের ড্রামের ভেতর আশরাফুল হকের ২৬ টুকরো লাশ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। প্রথমে লাশের পরিচয় না পাওয়া গেলেও খণ্ডিত ফিঙ্গারের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানতে পারেন উদ্ধার করা খণ্ড-বিখণ্ড লাশের নাম আশরাফুল হক, বাড়ি রংপুরের বদরগঞ্জ এলাকায়।

এদিকে শুক্রবার দুপুরে ২৬ টুকরো লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয় ঢাকা মেডিক্যাল হাসপাতাল কলেজ মর্গে।

নিহতের বোন আনজিরা বেগম জানান, আশরাফুল গ্রামের বাড়িতে কাঁচামালের ব্যবসা করতেন। স্ত্রী লাকী বেগম ও দুই সন্তানকে নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করতেন। গত মঙ্গলবার এলাকার বন্ধু জরেজ মিয়ার সঙ্গে ঢাকায় যান তার ভাই আশরাফুল হক। ব্যবসায়ীর কারণে অথবা অন্যান্য কারণে নারায়ণগঞ্জসহ কয়েকজনের কাছে টাকা পেতেন আশরাফুল হক এমনটাই জানতো পরিবার।

এ ঘটনায় শুক্রবার শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন আশরাফুলের বোন আনজিরা বেগম। মামলায় আশরাফুলের বন্ধু জরেজ মিয়াকে প্রধান আসামি করা হয়।

/আইএ/এম/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম