নির্বাচনী ইশতেহারে নিরাপদ সড়ক ব্যবস্থাপনার অঙ্গীকারের দাবি তরুণদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৫, ২০:৪১আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ২০:৪১

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে নিরাপদ সড়ক ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে তরুণরা।

‘ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রেন্স ফর রোড ট্রাফিক ভিক্টিমস’ উপলক্ষে রবিবার (১৬ নভেম্বর) বিকাল ৫টায় রাজধানীর শ্যামলী মাঠের সম্মুখ সড়কে আয়োজিত তরুণ পদযাত্রা ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে এই দাবি ওঠে।

ঢাকা আহ্ছানিয়া মিশনের ‘ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং’ এই কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত তরুণ শিক্ষার্থীরা বলেন, ‘প্রতিদিন যে সংখ্যক মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে, তা এখন মহামারীর পর্যায়ে পৌঁছেছে। সড়কব্যবস্থায় সবচেয়ে ঝুঁকিতে রয়েছে তরুণ জনগোষ্ঠী, এবং তাদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ সড়ক দুর্ঘটনা। তাই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে একটি সমন্বিত ও কার্যকর নিরাপদ সড়ক ব্যবস্থাপনা এখন সময়ের দাবি।’

তরুণ শিক্ষার্থীরা আগামী নির্বাচনকে সামনে রেখে সকল রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন ও যথাযথ বাস্তবায়নের প্রতিশ্রুতি থাকা প্রয়োজন বলে উল্লেখ করেন।

তরুণদের এই মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি, তাদের পরিবারের সদস্য, ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা সড়কে আহত-নিহতের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে একটি শক্তিশালী ও কার্যকর ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়নের জোর দাবি জানান।

এর আগে দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ‘সেফ সিস্টেম অ্যাপ্রোচ’ ও সড়ক নিরাপত্তা বিষয়ে তরুণদের একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

/এবি/এমএইচআর/
সম্পর্কিত
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩
এক মহাসড়কে বসেছে ১৪২৭ ক্যামেরা, ভুল করলেই অটো জরিমানা
সর্বশেষ খবর
এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, কমলো গ্যাস সরবরাহ
এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, কমলো গ্যাস সরবরাহ
ইরানের হুমকির পর ইউরোপীয় মিত্রদের সুরক্ষার প্রতিশ্রুতি ন্যাটোর
ইরানের হুমকির পর ইউরোপীয় মিত্রদের সুরক্ষার প্রতিশ্রুতি ন্যাটোর
ভালোবাসার মানুষ চান, কিন্তু ভালোবাসা এলে ভয় পান?
ভালোবাসার মানুষ চান, কিন্তু ভালোবাসা এলে ভয় পান?
২৪  ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ২ জনের, হাসপাতালে ভর্তি ৬৭১
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ২ জনের, হাসপাতালে ভর্তি ৬৭১
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক