সাবেক আইজিপি মামুনের শাস্তি রিভিউয়ের দাবি জুলাই ঐক্য’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
১৭ নভেম্বর ২০২৫, ২০:২৭আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ২০:২৭

মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে এনে দ্রুত ফাঁসি কার্যকর এবং বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রায় রিভিউর দাবি জানিয়েছে জুলাই ঐক্য।

সোমবার (১৭ নভেম্বর) বিকালে হাসিনার রায় পরবর্তী প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় জুলাই ঐক্যর নেতারা।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক ও জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের বলেন, “আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ। খুনি হাসিনার ফাঁসির রায় দেওয়া হয়েছে। কিন্তু আমরা লজ্জিত এটা দেখে যে, আমার ভাইদের ওপর ৩২ নাম্বারে হামলা করা হচ্ছে। জুলাইযোদ্ধাদের রক্তাক্ত করা হচ্ছে। অভিলম্বে প্রশাসনের এ নেক্কার জনক হামলা বন্ধ করতে হবে। যারা ছাত্রজনতার ওপর হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যখন লীগের সন্ত্রাসীরা অগ্নিসন্ত্রাস করে তখন সবাই চুপ।”

তিনি আরও বলেন, “কাউকে গ্রেফতার তো দূরের কথা সামনেও আসে না। অথচ আজ যখন আওয়ামী লীগের কেবলা ৩২ নম্বরের দিকে ছাত্র জনতা যেতে চাইলো তখন শান্তিপূর্ণ এই কর্মসূচিতে হামলা চালিয়েছে যৌথ বাহিনী। আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি। আমরা সরকারকে স্পষ্টভাবে বলে দিচ্ছি অভিলম্বে ছাত্র জনতার ওপর হামলা বন্ধ করুন।”

জুবায়ের বলেন, “সরকার হাসিনার ফাঁসি দিলেও পরিকল্পিতভাবে সাবেক পুলিশ প্রধানকে ৫ বছরের সাজা দিয়েছে। আমরা মামুনের রায়কে পুনরায় রিভিউ করার দাবি জানাচ্ছি। মামুনকে কেন রাজসাক্ষী করা হয়েছে? আমরা জানি না। এখানে একজন কনস্টেবলকে রাজসাক্ষী করা যেত, যারা মামুনের নির্দেশনায় ছাত্রজনতার ওপর গুলি চালিয়েছে। কিন্তু ট্রাইব্যুনাল পরিকল্পিতভাবে মামুনকে রাজস্বাক্ষী করে মাত্র ৫ বছরের সাজা দিয়েছে।”

জুলাই ঐক্যর সংগঠক ও সাংবাদিক ইসরাফিল ফরাজী বলেন, “আমরা দেখতে পাচ্ছি হাসিনার রায়কে কেন্দ্র করে কিছু কিছু গণমাধ্যম আসল রূপে ফিরে আসছে। ইত্তেফাক দীর্ঘ সময় ফ্যাসিবাদের সঙ্গে ছিল তার সব অপকর্মের বৈধতা দিয়েছিল। সেই ইত্তেফাক খুনি হাসিনার বয়ান প্রচার করছে। অথচ সরকার নিষেধাজ্ঞা দিয়েছিল খুনি হাসিনার বক্তব্য প্রচারের জন্য। তার সঙ্গে আরটিভি, বাংলাদেশ জার্নালসহ আরও বেশ কিছু গণমাধ্যম এই বক্তব্য প্রচার করছে। অবিলম্বে এ সব গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সরকার যদি ব্যর্থ হয় তাহলে ছাত্রজনতা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।”

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন জুলাই ঐক্যর সংগঠক ও ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন— জুলাই ঐক্যের সংগঠক- কবি বোরহান মাহমুদ, মুজাহিদুল ইসলাম (অন্তু মোজাহিদ), মাসুদুর রহমান, মুস্তফা হোসাইন, সাদীল আহমেদসহ নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলন শেষে শাহবাগে হাসিনার প্রতীকী ফাঁসি ও মিষ্টি বিতরণ করে জুলাই ঐক্য ও জাগ্রত জুলাই।

/এএইচএস/এম/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
শহীদ জিয়ার আদর্শে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
জুলাই আন্দোলন: নিহতের সংখ্যা নিয়ে জাতিসংঘের রিপোর্ট সংশোধনের দাবি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের