স্বদেশ লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যানের সঞ্চয়পত্র হিসাব অবরুদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৫, ১৫:২৩আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১৫:২৩

স্বদেশ লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান মাকছুদুর রহমানের নামে থাকা ৪০ লাখ টাকার দুটি সঞ্চয়পত্র হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সিআইডি পুলিশের পক্ষে ফাইন্যান্সসিয়াল ক্রাইমের এসআই নাফিজুর রহমান দুটি সঞ্চয়পত্র হিসাব অবরুদ্ধ করার আদেশ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, মাকছুদুর রহমান এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের উত্তরা শাখা থেকে স্বদেশ লাইফ ইনস্যুরেন্সের নামে থাকা এফডিআর লিয়েন রেখে পর্যায়ক্রমে ২০১৯ সালের ২৮ মার্চ চার কোটি টাকা, ৩১ মার্চ এক কোটি টাকা, ১ এপ্রিল চার কোটি টাকা, ৯ এপ্রিল ৫৯ লাখ ৪২ হাজার ৮৬২ টাকা, ২০২০ সালের ১৮ মে ৪৬ লাখ টাকা, একই বছরের ৫ নভেম্বর ১৫ লাখ ৭৫ হাজার টাকা মিলিয়ে সর্বমোট ১০ কোটি ২১ লাখ ১৭ হাজার ৮৬২ টাকা স্বদেশ লাইফ ইনস্যুরেন্সের একটি হিসাবের অনুকূলে ঋণ নেন।

ওই অর্থ তিনি আত্মসাৎ করার উদ্দেশ্যে উত্তোলন করে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়। জাতীয় সঞ্চয় অধিদফতর থেকে পাওয়া তথ্য পর্যালোচনায় মাকছুদুর রহমানের নামে ফেনী জেলায় ৪০ লাখ টাকার দুটি সঞ্চয়পত্র ক্রয়ের তথ্য পাওয়া যায়। এ অবস্থায়, সঞ্চয়পত্র হিসাব দুটি অবরুদ্ধ করা না হলে তিনি তা (সঞ্চয়পত্র দুটি) ভেঙে টাকা উত্তোলন করতে পারেন। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে মাকছুদুর রহমানের নামে থাকা সঞ্চয়পত্র হিসাব দুটি অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

/এএসএ/এমএইচআর/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের