ভূমি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ ঢাকা ওয়াসা’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
১৯ নভেম্বর ২০২৫, ১২:৫২আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ১২:৫২

নিজেদের আওতাধীন ভূমি, জমি ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা ওয়াসা। সেই লক্ষ্যে ইতোমধ্যে ভূমি ব্যবস্থাপনা কমিটি গঠন করেছে সংস্থাটি।

বুধবার (১৯ নভেম্বর) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানান গেছে। এর আগে ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান একটি অফিস আদেশ জারি করে ১০ সদস্যের এই কমিটি অনুমোদন দিয়েছেন।

সচিব মশিউর রহমান খান জানান, গঠিত এই কমিটি ঢাকা ওয়াসার জমির মালিকানা, দখলসত্ব সংক্রান্ত দলিলাদি হালনাগাদ করণের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।

ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে সংস্থাটির উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) এবং সদস্য সচিব করা হয়েছে ঢাকা ওয়াসার ভূমি বিভাগের পরিচালককে।

এছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন- ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী, সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সচিব, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সংশ্লিষ্ট জোনের নির্বাহী প্রকৌশলী, উপ-প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, সহকারী সচিব ভূমি বিভাগ এবং অর্থ কর্মকর্তা।

/এএইচএস/এম/
সম্পর্কিত
ঢাকায় পানির চাহিদা মেটাতে পারছে না ওয়াসা, ঘাটতি চমকে ওঠার মতো!
ওয়াসার পানি দুর্গন্ধ, পোকা থাকে: সংসদে জামায়াত এমপি
ঢাকা ওয়াসার নতুন এমডি আমিনুল ইসলাম
সর্বশেষ খবর
শুরু হলো আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ
শুরু হলো আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ
পাঁচ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আজ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
পাঁচ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আজ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
হলান্ডের জোড়া গোলে নরওয়ের উড়ন্ত সূচনা
হলান্ডের জোড়া গোলে নরওয়ের উড়ন্ত সূচনা
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি