আইনজীবীদের লাইসেন্স পরীক্ষায় অনিয়ম

বার কাউন্সিলের প্রতীকী জানাজা পড়ালেন এনসিপির আইনজীবীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
২০ নভেম্বর ২০২৫, ২৩:৪৪আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ২৩:৪৪

রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে অধস্তন আদালতের আইনজীবীদের লাইসেন্স প্রদানে অনিয়ম, দুর্নীতির অভিযোগের প্রতিবাদে বাংলাদেশ বার কাউন্সিলের প্রতীকী জানাজা ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত আইনজীবীদের সংগঠন ন্যাশনাল লইয়ার্স এলায়েন্স।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে বার কাউন্সিলের সামনে প্রতীকী জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এস এম আজমল হোসেন বাচ্চু, সঞ্চালনা করেন অ্যাডভোকেট এরশাদুল বারী খন্দকার। 

এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মোস্তফা আজগর শরিফি, লাবাবুল বাশার, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুস সাকিব, যুগ্ম মুখ্য সংগঠক জাবেদ আরাফাত প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে অ্যাডভোকেট এস.এম আজমল হোসেন বলেন, বার কাউন্সিলের অনিয়ম-দুর্নীতি সব সীমা অতিক্রম করেছে। অবিলম্বে বার কাউন্সিলের অ্যাডহক কমিটি বাতিল করে নির্বাচন দিতে হবে।

অ্যাডভোকেট এরশাদুল বারী খন্দকার বলেন, প্রদীপের নিচে যেমন অন্ধকার, যে বার কাউন্সিল আইনজীবী লাইসেন্স প্রদানে স্বচ্ছ থাকার কথা ছিল, সেটাই দুর্নীতিতে নিমজ্জিত, এটা লজ্জার ব্যাপার।

অ্যাডভোকেট নাজমুস সাকিব বলেন, সংবিধিবদ্ধ সংস্থা বার কাউন্সিল রিভিউ প্রক্রিয়ার নামে দেদারসে আইনজীবীদের লাইসেন্স দিচ্ছে। এতে বিচার বিভাগের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। এ দুর্নীতির অন্যতম কারণ বার কাউন্সিল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনসহ প্রত্যেকটা বার অ্যাসোসিয়েশন জবর-দখল করা হয়েছে। অবিলম্বে সেখানে নির্বাচন দিতে হবে। বার কাউন্সিলের ইন্তেকাল হয়েছে। এ কারণে আমরা জানাজা পড়ালাম।

নির্বাচনের মাধ্যমে বার কাউন্সিলকে ফিনিক্স পাখির মতো উত্থান ঘটানো হবে বলেও তিনি জানান।

/বিআই/এমকেএইচ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম