সড়কে অবস্থান নিয়ে এনসিপির সমাবেশ, প্রেসক্লাব এলাকায় তীব্র যানজট

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২২ নভেম্বর ২০২৫, ১৭:৪৪আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ১৭:৪৪

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র গণমিছিলকে কেন্দ্র করে জাতীয় প্রেস ক্লাবের সামনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

শনিবার সন্ধ্যা সোয়া ৫টায় সেখানকার সড়কের উভয় পাশে নেতাকর্মীরা অবস্থান করে সমাবেশ করার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পথচারীরা। 

প্রেসক্লাব এলাকায় তীব্র যানজট

এর আগে শনিবার (২২ নভেম্বর) বিকাল ৪টায় জুলাই গণহত্যাকারীদের বিচারের রায় কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও জোটসঙ্গীদের বিচারের দাবিতে বাংলামোটর থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে শাহবাগ ও মৎস্য ভবন মোড় প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে মিলিত হন তারা।

সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট যানজট পূর্বে পল্টন মোড় ও পশ্চিমে কদম ফোয়ারা মোড়ে গিয়ে ঠেকেছে।

সমাবেশে উপস্থিত রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।

/এমকে/আরআইজে/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম