হল নির্মাণের দাবিতে তেজগাঁও‌য়ে প‌লিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২৫, ০০:২১আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০০:২৬

আলাদা হল নির্মা‌ণের দা‌বি‌তে রাজধানীর তেজগাঁও‌ শিল্পাঞ্চল এলাকায় সড়ক অবরোধ করেছেন ঢাকা প‌লি‌টেক‌নিক ইন্স‌টি‌টিউটের শিক্ষার্খীরা। এ সময় তারা কাঁথা-বা‌লিশ নি‌য়ে সড়কে অবস্থান নেন। তবে প্রায় আধা ঘণ্টা অবস্থা‌নের পর আবারও হ‌লে ফি‌রে যান শিক্ষার্থীরা।

শ‌নিবার (২২ নভেম্বর) সন্ধ‌্যায় আবার ভূ‌মিকম্প হওয়ার পর তারা সড়‌কে অবস্থান নেন।

জান গে‌ছে, শুক্রবা‌রের ভূ‌মিক‌ম্পে ক‌্যাম্পা‌সের ল‌তিফ হল ক্ষ‌তিগ্রস্ত হয়। এতে আত‌ঙ্কিত র‌য়ে‌ছেন শিক্ষার্থীরা। প‌রে আজ শ‌নিবার সকা‌লে ও সন্ধ‌্যায় আবারও ভূ‌মিকম্প হ‌লে নতুন হল তৈ‌রির দা‌বি ক‌রেন হল‌টির শিক্ষার্থীরা। এই দা‌বি‌তে তারা সড়‌কে অবস্থান নি‌য়ে বিক্ষোভ ক‌রেন। আধা ঘণ্টার পর তারা সড়ক ছে‌ড়ে আবারও হ‌লে ফি‌রে যান। সড়‌কে অবস্থা‌নের কার‌ণে যানজটের সৃ‌ষ্টি হয়। শিক্ষার্থীরা অব‌রোধ তু‌লে নি‌লে আবারও যান চলাচল স্বাভা‌বিক হয়।

ডিএম‌পির তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হো‌সেন বাংলা ট্রিবিউন‌কে ব‌লেন, ‘নতুন হল নির্মা‌ণের দা‌বি‌তে শিক্ষার্থীরা সড়‌কে কাথা-বা‌লিশ নি‌য়ে অবস্থান নি‌য়ে‌ছিল। আধাঘণ্টা পর তারা আবারও ফি‌রে গে‌ছে। কো‌নেও অপ্রীতিকর ঘটনা ঘ‌টে‌নি।’

/এস‌কে/এমএইচআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম