বৈরুতে বাংলাদশ দূতাবাসের নতুন ভবন উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৩ নভেম্বর ২০২৫, ২১:১৫আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ২১:১৫

লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাসের স্থানান্তরিত নতুন ভবনে লেবানন প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মুহাম্মদ রবিবার (২৩ নভেম্বর) সকালে লাল ফিতা কেটে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দূতাবাসের স্থানান্তরিত ভাড়াকৃত ভবনের শুভ উদ্বোধন করেন। দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস বৈরুতের উপ-মিশন প্রধান মো. আমিনুল ইসলাম খাঁন এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত লেবানন প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তাদের সমস্যা সমাধানে দূতাবাসের সহোযোগিতা অব্যাহত রাখার কথা উল্লেখ করেন। 

রাষ্ট্রদূত তার বক্তব্যে উল্লেখ করেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে শক্তিশালী ভিত্তি প্রদানে অনন্য ভূমিকা পালন করে আসছে।

এ সময় তিনি প্রবাসীদের সেবা প্রদান আরও সহজতর করার লক্ষ্যে দূতাবাসের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন। বিশেষ করে লেবাননে বাংলাদেশের শ্রম বাজার সম্প্রসারণ এবং প্রবাসীদের অধিকার সুরক্ষার লক্ষ্যে বাংলাদেশ ও লেবাননের মধ্যে সমঝোতা চুক্তি সম্পাদনে গৃহীত অগ্রগতি তুলে ধরেন।

এছাড়া তিনি, দেশের সুনাম বজায় রাখার জন্য লেবাননে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিদের সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান। 
ঘন্টাব্যাপী এ মতবিনিময় সভায় দেশ ও জাতির কল্যাণ কামনা করে সূরা ফাতেহা পাঠ, বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি