পুরান ঢাকার গ্যাস সংকট সমাধানে তিতাসে ইশরাক

বাংলা ‍ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২৫, ২২:০৫আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ২২:০৫

পুরান ঢাকার বিশেষ করে ঢাকা-৬ ও ৭ সংসদীয় আসনের বিভিন্ন এলাকার বাসাবাড়িতে দীর্ঘদিনের তীব্র গ্যাস সংকট নিরসনে তিতাস গ্যাস কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। 

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাওরান বাজারে তিতাসের প্রধান কার্যালয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহনেওয়াজ পারভেজের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

বৈঠক শেষে ইশরাক হোসেন জানান, পুরান ঢাকার সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া, বংশাল, চকবাজার ও কোতোয়ালি এলাকাসহ পুরান ঢাকার বিস্তীর্ণ জনপদে গ্যাসের অভাবে চরম ভোগান্তিতে রয়েছেন সাধারণ মানুষ। 

তিনি জানান, ভুক্তভোগী এলাকাবাসীর সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে এর আগে তিনি সাবেক ওয়ার্ড কমিশনার ও কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেছেন।

ইশরাক আরও বলেন, ‘এমডি মহোদয় জানিয়েছেন সমস্যাটি তাদের নজরে এসেছে এবং দ্রুতই তাদের টেকনিক্যাল টিম সরেজমিন এলাকাগুলো পরিদর্শন করবে।’

অন্যদিকে, গ্যাস সংকটের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক জানান, গত বছরের তুলনায় এ বছর জাতীয় গ্রিডে গ্যাস উৎপাদন কমেছে। আগে যেখানে ২৯০০ ইউনিট উৎপাদন হতো, তা এখন ২৭০০ ইউনিটে নেমে এসেছে। তবে এই সংকট মোকাবিলায় তাদের কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।

/এএইচএস/আরআইজে/
সম্পর্কিত
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি