মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, আহত বাবা হাসপাতালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
২৫ নভেম্বর ২০২৫, ০১:১৭আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০১:১৭

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বাবু (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলায় তার বাবা আবুল কাশেম শেখ (৬৫) গুরতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) রাতে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান আবাসিক এলাকার ডি ব্লকে এই ঘটনা ঘটে।

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গুরুতর আহত অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছেলে বাবুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তার বাবা আবুল কাশেমকে উন্নত চিকিৎসার জন্য রাত পৌনে বারোটার দিকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, নিহতের মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, পাওনা টাকা নিয়ে বিরোধে সন্ধ্যায় একবার হাতাহাতির ঘটনা ঘটে। পরে আবার প্রতিপক্ষরা এসে বাসার সামনে গিয়ে বাবা-ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”

/এসএনএস/এম/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম