শাহজালাল বিমানবন্দর থেকে লাগেজ চোরচক্রের সদস্য আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২৫, ১৫:২৭আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ১৫:৩৩

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ চোরচক্রের এক সদস্যকে আটক করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বেবিচকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৪ নভেম্বর রাত ১২টার দিকে ঢাকা থেকে জেদ্দা যাওয়ার উদ্দেশ্যে আসা যাত্রী মো. আরমানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। গত ৩ নভেম্বর ইউএস বাংলা এয়ারলাইন্সের এক অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের সহায়তায় তাকে আটক করা হয়।

কাওছার মাহমুদ জানান, অভিযুক্ত আরমানকে অধিকতর জিজ্ঞাসাবাদ এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, তিনি গত ৩ নভেম্বর সৌদি এয়ারলাইন্সের (এসভি-৮০৬) ফ্লাইটে করে রিয়াদ থেকে ঢাকায় আসেন। ইমিগ্রেশন সম্পন্ন করার পর ইউএস বাংলা এয়ারলাইন্সের নির্ধারিত বেল্ট নম্বর-২ থেকে অন্য যাত্রীর দুটি লাগেজ নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন। এরপর ৯ নভেম্বর তিনি পুনরায় অন্য বেল্ট থেকে আরও একটি লাগেজ নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন।

উল্লেখ্য, যাত্রী বেশে লাগেজ চুরির এই চক্রটি দীর্ঘদিন ধরে এ ধরনের কার্যক্রমের মাধ্যমে যাত্রীদের ভোগান্তি ও বিমানবন্দর কর্তৃপক্ষের পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করছিল।

অবৈধ ও অপরাধমূলক কার্যকলাপ নিশ্চিত হওয়ার পর অভিযুক্ত যাত্রী মো. আরমানকে নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়। সেখানে তথ্য ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আটক যাত্রীকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন।

/আইএ/এমএইচআর/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের