জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক প্রত্যাশা করে জার্মানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৫, ১৪:২৬আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ১৪:২৬

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হবে এমনটাই প্রত্যাশা করে জার্মানি।

বুধবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ডিক্যাব টকে জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটৎস এমন প্রত্যাশার কথা জানান।

জার্মান রাষ্ট্রদূত বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হবে বলে আমাদের প্রত্যাশা। সেই সঙ্গে ভোটার উপস্থিতি বেশি হবে বলে প্রত্যাশা করি। প্রধান উপদেষ্টা বলেছেন, ৬০ শতাংশ ভোট পড়বে, এটা আমরাও প্রত্যাশা করি। ভোটের ক্যাম্পেইন করার সময় যেন রাজনৈতিক সহিংসতা কম হয়, সেটাই আমাদের প্রত্যাশা।

ভোটার উপস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে রুডিগার লোটৎস বলেন, বিভিন্ন দেশে ভোটার উপস্থিতি বিভিন্ন ধরনের হয়। পশ্চিমা দেশগুলোতে ৫০ থেকে ৮০ শতাংশ হয়ে থাকে। এটা হলে নির্বাচনের বৈধতা নিয়ে কোনও প্রশ্ন থাকে না। যত বেশি ভোটার উপস্থিতি হয় ততই ভালো। যদি ভালো ভোটার উপস্থিতির কথা বলি, তাহলে সেটা ৫০ থেকে ৬০ শতাংশ হলেই হয়।

নির্বাচনের পরও সংস্কার প্রক্রিয়া চলার পক্ষে মত দেন জার্মান রাষ্ট্রদূত। তিনি বলেন, যে সংস্কার প্রক্রিয়া চলছে, এটা খুব গুরত্বপূর্ণ- নিরাপত্তা, আইনের শাসন, রাজনৈতিক বন্দোবস্ত। আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, আরও অধিক রাজনৈতিক স্বচ্ছতা আসবে, দুর্নীতি কমবে। আরও দক্ষ সরকার ও সুশাসন আসবে। এগুলো হলে সহায়ক বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠবে। আমরা আশা করি, রাজনৈতিক দলগুলো সংস্কারের বিষয়ে অঙ্গীকারবদ্ধ থাকবে এবং এটা যেন নির্বাচনের পরও চলতে থাকে। আমরা যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলি, তখন সংস্কারের গুরুত্ব তাদের বলেছি।

রুডিগার লোটৎস বলেন, জুলাই চার্টার হলো একটা স্পষ্ট অঙ্গীকার। এখানে স্পষ্টভাবে সবকিছু উল্লেখ করা হয়েছে।

ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে ডিক্যাব টকে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
দক্ষ চালক ও মালি নিতে চায় আমিরাত
মার্কিন পতাকার আদলে ঢাকার রিকশা
অবসরের দুই বছর পর জার্মান দলে ফিরছেন নয়্যার!
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের