হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি নিয়োগের গণবিজ্ঞপ্তি, দরখাস্ত আহ্বান

বাঙলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৫, ২০:৪১ আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ২০:৪১

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত ২০ জন বিচারপতি নিয়োগের উদ্দেশ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত ২০ জন বিচারপতি নিয়োগের উদ্দেশ্যে গত ২৬ নভেম্বর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সুপ্রিম জুডিসিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অতিরিক্ত বিচারক পদে নিয়োগের উদ্দেশ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নির্ধারিত ফরমে প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৭ অনুযায়ী হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগ বিষয়ক সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে উপযুক্ত ব্যক্তিদের তথ্য সংগ্রহের জন্য সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ অনুসরণপূর্বক আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় তথ্যাদির সংযুক্তি এবং পাসপোর্ট সাইজের এক কপি ছবিসহ নির্ধারিত ফরমে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে ডাকযোগে/সরাসরি প্রেরণ করার জন্য দরখাস্ত  আহ্বান করে  বুধবার (২৬ নভেম্বর) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের স্বাক্ষরযুক্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এর আগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত ২০ জন বিচারপতি নিয়োগের বিষয়ে রাষ্ট্রপতির সম্মতি জ্ঞাপন করে বাংলাদেশের প্রধান বিচারপতির পরামর্শ যাচনা করেন। গত ২০ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট প্রথমবারের মত সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে হাইকোর্ট বিভাগে ২৫ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সেদিন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারী করা হয় এবং পরদিন (২৬ আগস্ট) বাংলাদেশের প্রধান বিচারপতি তাদের শপথ বাক্য পাঠ করান।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনার ক্ষতিপূরণ পেতে ‘হাইকোর্ট দেখতে’ হয় ভুক্তভোগীদের
ককরোচের দুই নেতাকে আদালত বললেন ‘আপনারা জেন-জি নন’
আবরার ফাহাদ হত্যা মামলা: আপিল বিভাগে চূড়ান্ত শুনানিতে উঠছে
সর্বশেষ খবর
দাওয়াত পেয়েও অনুষ্ঠানে না এসে বিরোধীদল ধোঁকাবাজির পরিচয় দিয়েছে: শাহে আলম
দাওয়াত পেয়েও অনুষ্ঠানে না এসে বিরোধীদল ধোঁকাবাজির পরিচয় দিয়েছে: শাহে আলম
ফ্রান্সে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, অনুষ্ঠানে নিষেধাজ্ঞা
ফ্রান্সে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, অনুষ্ঠানে নিষেধাজ্ঞা
এমপির ভাতিজা পরিচয়ে সাংবাদিকদের কাছে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
এমপির ভাতিজা পরিচয়ে সাংবাদিকদের কাছে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
পরীক্ষামূলক এমআরএনএ টিকায় মেলানোমা ফিরে আসার ঝুঁকি কমেছে
পরীক্ষামূলক এমআরএনএ টিকায় মেলানোমা ফিরে আসার ঝুঁকি কমেছে
সর্বাধিক পঠিত
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের