ভুয়া তথ্য নিয়ন্ত্রণে টিকটকের সঙ্গে কাজ করবে সিআইডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
২৬ নভেম্বর ২০২৫, ২২:০৩আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ২২:০৩

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিজিটাল নিরাপত্তা ও ভুয়া তথ্য নিয়ন্ত্রণে টিকটকের সঙ্গে সমন্বিত কাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এ লক্ষ্যে বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর মালিবাগে সিআইডি সদর দফতরে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের দুবাইভিত্তিক প্রতিনিধি দলের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ। উপস্থিত ছিলেন সাইবার ইন্টেলিজেন্স, অপরাধ তদন্ত ও ডিজিটাল ঝুঁকি ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা।

টিকটকের পক্ষে উপস্থিত ছিলেন আঞ্চলিক প্রধান (আইন প্রয়োগকারী আউটরিচ টিম) সোহাইব খান, দক্ষিণ এশিয়ার সরকারি সম্পর্ক প্রধান ফেরদৌস মুত্তাকিন এবং দক্ষিণ এশিয়ার আইনি প্রধান আদিল শাহ।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন জানান, বাংলাদেশ পুলিশ ও টিকটকের মধ্যে একটি আনুষ্ঠানিক কমিউনিকেশন চ্যানেল ও কার্যকর এসকেলেশন সিস্টেম চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ভুয়া তথ্য, পর্নোগ্রাফি, জুয়ার বিজ্ঞাপন, সাইবার বুলিং ও প্রতারকদের রিক্রুটমেন্ট ভিডিও দ্রুত শনাক্ত ও অপসারণে টিকটকের বিদ্যমান পদ্ধতি আরও শক্তিশালী করার প্রস্তাব তুলে ধরে সিআইডি।

সভায় আসন্ন নির্বাচনে মিসইনফরমেশন-ডিসইনফরমেশন ঠেকাতে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) ২৪/৭ অনলাইন পেট্রোলিং কার্যক্রমকে আরও কার্যকর করার জন্য টিকটকের সঙ্গে সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

তিনি আরও জানান, ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জ, স্টান্ট ও হুমকিপূর্ণ কনটেন্ট থেকে কিশোর ব্যবহারকারীদের সুরক্ষায় ইন-অ্যাপ সতর্কবার্তা, সেফটি ক্যাম্পেইন ও অভিভাবক সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিতে টিকটককে অনুরোধ জানিয়েছে সিআইডি।

এছাড়া ডিপফেকসহ এআই-চালিত বিভ্রান্তিকর কনটেন্ট দ্রুত শনাক্ত ও অপসারণে বিশেষ প্রটোকল চালুর বিষয়ে আলোচনা হয়।

/এসকে/এম/
সম্পর্কিত
অনলাইন বেটিং ও জুয়া পরিচালনা চক্রের ৫ জন গ্রেফতার
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
লাইভ স্ট্রিম চলাকালে টিকটক ইনফ্লুয়েন্সারকে গুলি করে হত্যা
সর্বশেষ খবর
বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, কমলো গ্যাস সরবরাহ
এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, কমলো গ্যাস সরবরাহ
ইরানের হুমকির পর ইউরোপীয় মিত্রদের সুরক্ষার প্রতিশ্রুতি ন্যাটোর
ইরানের হুমকির পর ইউরোপীয় মিত্রদের সুরক্ষার প্রতিশ্রুতি ন্যাটোর
ভালোবাসার মানুষ চান, কিন্তু ভালোবাসা এলে ভয় পান?
ভালোবাসার মানুষ চান, কিন্তু ভালোবাসা এলে ভয় পান?
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক