রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভূমিকম্প

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৫, ১৬:৩৩আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ১৭:৩৭

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়।

আবহাওয়া অধিদফতর জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬, উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে। এটি মৃদু মাত্রার কম্পন।

২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদফতরের তথ্যমতে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। ওই ভূমিকম্পে ঢাকাসহ বিভিন্ন জেলায় মারা গেছেন ১০ জন। আহত হয়েছেন কয়েকশ’ মানুষ।

এছাড়া শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে নরসিংদীর পলাশ উপজেলায় ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। ওই দিনই সন্ধ্যা ৬টা ৬ মিনিটে একটি কম্পন হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৭। এটির উৎপত্তি স্থল ছিল রাজধানীর বাড্ডা। পরে আবহাওয়া অধিদফতর জানায়, প্রায় একই সময়ে এক সেকেন্ডের ব্যবধানে আরও একটি কম্পন হয়, যার মাত্রা ছিল ৪ দশমিক ৩। 

/এসএনএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
ঢাকায় ভূমিকম্প অনুভূত
চীনের ৫.২ মাত্রার ভূমিকম্পে প্রাণ গেল দম্পতির, ধসে পড়লো ১৩ ভবন
দেশে ভূমিকম্প অনুভূত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম