কারাগারে বন্দি‌কে পিটিয়ে জখম ও মৃত্যুর অভিযোগ

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
২৮ নভেম্বর ২০২৫, ১৫:৩২ আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ১৭:১৩

জামালপুর কারাগারে হযরত আলী ওরফে পাগলা হযরত (২৫) নামে এক ব‌ন্দি‌কে পিটিয়ে জখম ও মৃত্যুর অ‌ভি‌যোগ উঠেছে।

গুরুতর অবস্থায় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে কারারক্ষীরা তাকে ঢাকা মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে ভর্তি করান। শুক্রবার (২৮ নভেম্বর) সকা‌লে চিকিৎসাধীন অবস্থায় হযরত আলীর মৃত্যু হয়েছে। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এবং কারারক্ষী আরমান জানিয়েছেন, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।

জানা গে‌ছে, হযরত আলী জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজার টেংরিবাড়ি গ্রামের ইমাম হোসেনের ছেলে। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ছোট।

নিহ‌তের বাবা বলেন, প্রায় মাসখানেক আগে হযরত আলী মাদক মামলার গ্রেফতার হয়ে জামালপুর কারাগারে বন্দি ছিল।

তিনি বলেন, বৃহস্প‌তিবার সেই কারাগারের কর্মকর্তারা প্রথমে জানিয়েছেন আমার ছেলে পড়ে গি‌য়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে। তাকে ময়মনসিংহ হাসপাতালে নেওয়া হয়েছে। পরে আমি সেখানে যেতে যেতে জানান, ছেলেকে ঢাকায় নেওয়া হয়েছে।

পরে কারা কর্তৃপক্ষের মাধ্যমে হযরত আলীর পরিবার জানতে পারে যে বৃহস্পতিবার সকালে ফ্যান ছাড়া নিয়ে সেখানকার অন্য এক বন্দির সঙ্গে তর্কাতর্কি হয়। পরে দুই-তিন জন বন্দি মিলে দরজার চৌকাঠ খুলে তাকে পিটিয়ে আহত করে।

তিনি আরও বলেন, কারা কর্মকর্তা আরও জানিয়েছেন, যারা তাকে পিটিয়েছে তাদের পানিশমেন্ট দিয়ে আলাদাভাবে রাখা হয়েছে। 

নিহতের বাবা বলেন, সেখানে এত সিকিউরিটি থাকা সত্ত্বেও কীভাবে আমার ছেলেকে একেবারে পিটিয়ে মেরে ফেললো। আমি এর বিচার চাই।

 

/এআইবি/এসএন‌কে/এপিএইচ/ এমওএফ/
সম্পর্কিত
শামীমকে পিটিয়ে হত্যা: আদালতে জবানবন্দিতে যা বললেন আমিনী
কারাবন্দী সাবেক আইনমন্ত্রীসহ ৪ জন স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে
‘মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত ঘটে গেছে, এজন্য আমি অনুতপ্ত নই’
সর্বশেষ খবর
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, নজরদারিতে ৪০০ ক্যামেরা
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, নজরদারিতে ৪০০ ক্যামেরা
রাত জাগা ও রিল দেখার অভ্যাসে বাড়ছে অসুস্থতার ঝুঁকি
রাত জাগা ও রিল দেখার অভ্যাসে বাড়ছে অসুস্থতার ঝুঁকি
চাকচিক্যময় উন্নয়ন বনাম নগরে মানুষের দৈনন্দিন স্বস্তি 
চাকচিক্যময় উন্নয়ন বনাম নগরে মানুষের দৈনন্দিন স্বস্তি 
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে হতাহতের ঘটনায় জামায়াতের শোক
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে হতাহতের ঘটনায় জামায়াতের শোক
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন