বাউল শিল্পীদের ওপর হামলার বিচারের দাবিতে মশাল মিছিল

ঢাবি প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৫, ২০:৪২আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ২০:৪২

কারাবন্দি বাউল আবুল সরকারের নিঃশর্ত মুক্তি ও মানিকগঞ্জসহ সারা দেশে বাউল শিল্পীদের ওপর হামলার বিচারের দাবিতে মশাল মিছিল করেছে ‘সম্প্রীতি যাত্রা’ নামের একটি নাগরিক প্ল্যাটফর্ম।

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মশাল মিছিলটি শুরু হয়ে শেষ হয় ৭টার দিকে।

মশাল মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে রাজু ভাস্কর্যের দিকে গিয়ে শেষ হয়।

এর আগে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে ‘গানের আর্তনাদ’ শীর্ষক প্রতিবাদী গানের অনুষ্ঠানের আয়োজন করে ‘সম্প্রীতি যাত্রা’। বিকাল সাড়ে ৪টার দিকে সেই অনুষ্ঠানে হামলা, ভাঙচুর ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।

আয়োজকদের দাবি, ‘কনসার্ট ফর ঢাকার’ অনুষ্ঠান থেকে কিছু ‘স্বেচ্ছাসেবক’ জুলাই মঞ্চের সঙ্গে যুক্ত হয়ে এই হামলা চালায়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে।

হামলার পর ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠান আয়োজকদের একজন মার্জিয়া প্রভা বলেন, ‘বাউল আবুল সরকারের মুক্তির দাবি ও সারা দেশে বাউলদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত গানের আর্তনাদ কর্মসূচিতে জুলাই মঞ্চ মব হামলা করে। তারা প্রথমে এসে মাইকে চিৎকার দিয়ে বলা শুরু করে আবুল সরকারের নাম মুছে দিতে হবে। আমাদের ব্যাকড্রপ ভেঙে দিয়েছে। আমাদের বন্ধুরা শক্তভাবে এই মব প্রতিহত করেছে।’

/এমএইচআর/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে ইরানের হামলা, আরও এক মার্কিন সেনা নিহত
চলছে সাঁড়াশি অভিযান, ডেভিড ইমন কোথায়?
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
সর্বশেষ খবর
এক গ্লাসেই লাভের গল্প: রেস্টুরেন্ট ব্যবসায় পানীয় কেন ‘সোনার খনি’
এক গ্লাসেই লাভের গল্প: রেস্টুরেন্ট ব্যবসায় পানীয় কেন ‘সোনার খনি’
মধ্যপ্রাচ্যে উত্তেজনা, মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ যুক্তরাষ্ট্রের
মধ্যপ্রাচ্যে উত্তেজনা, মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ যুক্তরাষ্ট্রের
বন্ধ হয়ে আছে দুই রেলওয়ে স্টেশন, নষ্ট হচ্ছে সরকারের কোটি টাকার সম্পদ
বন্ধ হয়ে আছে দুই রেলওয়ে স্টেশন, নষ্ট হচ্ছে সরকারের কোটি টাকার সম্পদ
মাইলস্টোন ট্র্যাজেডি: এখনও স্মৃতি বয়ে বেড়াচ্ছেন সহপাঠী-সহকর্মীরা 
মাইলস্টোন ট্র্যাজেডি: এখনও স্মৃতি বয়ে বেড়াচ্ছেন সহপাঠী-সহকর্মীরা 
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ