প্রতিকূল আবহাওয়ায় শ্রীলঙ্কার ভিসা নিয়ে জরুরি বার্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২৫, ২৩:৩২আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ২৩:৩২

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শ্রীলঙ্কার ইমিগ্রেশন বিভাগ বিদেশী নাগরিকদের ভিসা নিয়ে জরুরি বার্তা দিয়েছে। আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত বিদেশিদের জন্য বিশেষ ভিসা সুবিধা ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত শ্রীলংকার হাইকমিশন।

শনিবার (২৯ নভেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

শ্রীলঙ্কার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, যেসব বিদেশিদের ২৮ নভেম্বর বা তার পরে শ্রীলঙ্কা ত্যাগ করার কথা ছিল, কিন্তু ফ্লাইট বাতিল বা আবহাওয়ার কারণে ভ্রমণ অসুবিধার কারণে এটি করতে পারেননি, তাদের ভিসা এক্সটেনশন ফি এবং ওভারস্টে জরিমানা থেকে অব্যাহতি দেওয়া হবে। এই পদক্ষেপটি সেসব ভ্রমণকারীদের সহায়তা করার উদ্দেশ্যে করা হয়েছে, যারা অনিবার্য কারণে বিলম্বের শিকার হয়েছেন।

এছাড়াও, স্বল্পমেয়াদী ট্যুরিস্ট বা বিজনেস ভিসাধারী এবং রেসিডেন্স ভিসা হোল্ডারদের ভিসা এক্সটেনশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য সাত দিনের গ্রেস পিরিয়ড দেওয়া হবে বলে জানানো হয়েছে।

ইমিগ্রেশন দফতরের অনলাইন পোর্টালের মাধ্যমে স্বল্পমেয়াদী পর্যটন ভিসার মেয়াদ বাড়ানো যেতে পারে।

https://eservices immigration yov.lk/vs/login.php

শ্রীলঙ্কার ইমিগ্রেশন দফতর পরিস্থিতির ওপর নজর রাখছে এবং প্রয়োজনে আরও আপডেট জারি করবে।

/এসও/এমএইচআর/
সম্পর্কিত
মন্দির, পাহাড় আর রাজস্থানি ঐতিহ্যে ভরা এক অন্যরকম ভ্রমণ ঠিকানা সিকার
দল বেঁধে ভ্রমণে যাওয়ার আগে যে বিষয়গুলো খেয়াল রাখবেন
নারিন্দার প্রাচীন সমাধিতে ইতিহাসের এক অমীমাংসিত রহস্য
সর্বশেষ খবর
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকা মেডিক্যালের চিকিৎসককে মারধর: গ্রেফতার দুই আসামি রিমান্ডে
ঢাকা মেডিক্যালের চিকিৎসককে মারধর: গ্রেফতার দুই আসামি রিমান্ডে
সারের জন্য বিক্ষোভ-অবরোধ, ‌‘তৃতীয় পক্ষের ষড়যন্ত্র’ বলছেন কৃষি বিভাগের উপপরিচালক
সারের জন্য বিক্ষোভ-অবরোধ, ‌‘তৃতীয় পক্ষের ষড়যন্ত্র’ বলছেন কৃষি বিভাগের উপপরিচালক
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস