সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ক্রীড়া সাংবাদিকের

বাংলা ‍ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২৫, ১৮:১৪ আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ১৮:১৪

খিলগাঁও ফ্লাইওভারের মোটরসাইকেল দুর্ঘটনায় ভোরের পাতা পত্রিকার ক্রীড়া সাংবাদিক জহির উদ্দিন ভুঁইয়া (৫৩) নিহত হয়েছেন। রবিবার (৩০ নভেম্বর) বিকালে ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সংবাদ পেয়ে নিহতের ছেলে রাকিব উদ্দিন ভুঁইয়া সেখানে থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বিকাল পোনে পাঁচটায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে জানান, তার বাবা ভোরের পাতা পত্রিকায় (ক্রীড়া সাংবাদিক) সিনিয়র রিপোর্টার হিসাবে কাজ করতেন।

মৃত্যুর সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

নিহত সাংবাদিক জহির উদ্দীন কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা গ্রামের শামসুদ্দিন ভূঁইয়ার ছেলে। বর্তমানে সবুজবাগ থানাধীন বাসাবো ১৭ নং গলির নিজেদের বাসায় থাকতেন। দুই মেয়ে এক ছেলের জনক ছিলেন তিনি।

/আইএ/এআইবি/আরআইজে/
সম্পর্কিত
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই
সরকারের ভুলের দায় বিরোধী দল কেন নেবে: জামায়াত আমির
টঙ্গীতে গাড়িচাপায় প্রাণ গেলো বাবা-ছেলের
সর্বশেষ খবর
রাজনৈতিক গণঅভ্যুত্থানের ধারাকে অব্যাহত রাখার আহ্বান জাতীয় মুক্তি কাউন্সিলের
রাজনৈতিক গণঅভ্যুত্থানের ধারাকে অব্যাহত রাখার আহ্বান জাতীয় মুক্তি কাউন্সিলের
আইজিপির কঠোর বার্তার দিনে খুলনায় তিন স্থানে গুলি ও ভাঙচুর, আহত ২
আইজিপির কঠোর বার্তার দিনে খুলনায় তিন স্থানে গুলি ও ভাঙচুর, আহত ২
এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কিনা সন্দেহ: নাহিদ ইসলাম
এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কিনা সন্দেহ: নাহিদ ইসলাম
বঙ্গোপসাগরে নিম্নচাপ: ৪ সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত
বঙ্গোপসাগরে নিম্নচাপ: ৪ সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা