সায়েন্সল্যাব অবরোধ করেছে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২৫, ১২:১১আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১২:১১

ঢাকা কলেজের স্বাতন্ত্র ও অস্তিত্ব রক্ষা এবং স্কুলিং মডেল বাতিলের দাবিতে রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ কর্মসূচি পালন করছেন ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) শিক্ষার্থীরা।

সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সায়েন্সল্যাব মোড়ের দিকে যান এবং অবরোধ কর্মসূচি শুরু করেন। মোড়ে এখন পর্যন্ত তারা অবস্থান করে স্লোগান দিচ্ছেন। এতে আশেপাশের পুরো এলাকার রাস্তাগুলোতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

এ সময় তাদের ‘স্কুলিংয়ের ঠাঁই নাই, ঢাকা কলেজের আঙ্গিনায়, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, স্কুলিংয়ের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, স্কুলিংয়ের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি সংবলিত স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীরা জানান, প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের খসড়া সংশোধন করতে হবে। খসড়ার স্কুলিং মডেলের মাধ্যমে সাত কলেজকে বিলুপ্ত করার চেষ্টা চালানো হচ্ছে। এতে হুমকিতে পড়তে যাচ্ছে ঢাকা কলেজের অনার্স-মাস্টার্স। অস্তিত্ব সংকটে পড়বে ইন্টারমিডিয়েট।

তারা আরও বলেন, স্কুলিং মডেল সাত কলেজের অনুপযোগী-অযৌক্তিক। মডেল প্রণয়নে বেশিরভাগ শিক্ষার্থীর মতামত উপেক্ষা করা হয়েছে। স্কুলিং মডেল কোনোভাবেই ঢাকা কলেজে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। দাবি আদায়ে তারা যতদিন প্রয়োজন ততদিন রাজপথে আন্দোলন করার কথাও জানান।

এদিকে একই দাবিতে পুরান ঢাকার রায় সাহেব মোড় অবরোধ করেছে কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। এ কারণে সকাল ১০টা থেকে পুরান ঢাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম