বকেয়া বেতন না দিয়েই কারখানা বন্ধের নোটিশ, টঙ্গীতে শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৬, ১১:৫৮ আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১১:৫৮

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন পরিশোধের দাবিতে লাকি স্টার নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এ আন্দোলনের কারণে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকদের অভিযোগ, বকেয়া বেতন পরিশোধ না করেই কোনও আগাম নোটিশ ছাড়াই কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে কাজে যোগ দিতে এসে তারা কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ দেখতে পান। এরপর কাজ বন্ধ রেখে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকেরা জানান, গত ১৩ অক্টোবর তাদের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে বেতন না দিয়ে কর্তৃপক্ষ কয়েক দফায় পরিশোধের তারিখ পরিবর্তন করে। শেষ পর্যন্ত বেতন না পেয়েই তাদের কারখানা বন্ধের খবর জানতে হয়।

কারখানার অপারেটর জুয়েল হোসেন বলেন, ১৩ অক্টোবর বেতন দেওয়ার কথা ছিল। এরপর কয়েক দিন ধরে শুধু তারিখ পরিবর্তন করা হয়েছে। সকালে কাজে এসে দেখি, প্রধান ফটকে বন্ধের নোটিশ ঝুলছে। আমাদের বেতন পরিশোধ না করেই কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।

আরেক অপারেটর মনোয়ার হোসেন বলেন, বেতন না পেলে সন্তানদের নিয়ে কীভাবে চলব? ঘরভাড়া দেব কীভাবে, মুদি দোকানের বকেয়া কীভাবে পরিশোধ করবো? প্রতিমাসেই বেতন নিয়ে এভাবে ঘোরানো হয়। কাজ করেও সময়মতো পাওনা পাচ্ছি না।

অপারেটর রোজিনা বলেন, আমাদের বেতন পরিশোধ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। আমরা ন্যায্য পাওনা চাই। বেতন না পাওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে আসব না।

শ্রমিকেরা জানান, তাদের পরিবারের ভরণপোষণ, ঘরভাড়া, সন্তানদের পড়াশোনা এবং নিত্যপ্রয়োজনীয় খরচ মূলত বেতনের ওপর নির্ভরশীল। দীর্ঘদিন বেতন আটকে থাকায় এসব ব্যয় মেটানো নিয়ে তারা অনিশ্চয়তায় পড়েছেন। দ্রুত বকেয়া বেতন পরিশোধ এবং কারখানা পুনরায় চালুর দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে কারখানার মহাব্যবস্থাপক (জিএম) শামসুদ্দিন বলেন, আমরা পণ্য জাহাজীকরণ করতে পারছি না। ব্যাংক থেকেও টাকা পাচ্ছি না। এ কারণে আমাদের তিনটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে শ্রমিকদের বেতন পরিশোধের চেষ্টা চলছে।

শ্রমিকদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে শিল্প পুলিশ। শিল্প পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর হক বলেন, শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

/আরএইচ/
সম্পর্কিত
সাজেকে অবরোধের পঞ্চম দিন, দাবিতে অনড় আন্দোলনকারীরা
সাজেক সংকট নিরসনে তিন সদস্যের কমিটি গঠন
সড়কে গাছের গুঁড়ি, জ্বলছে টায়ার; অবরোধে অচল পার্বত্য দুই জেলা
সর্বশেষ খবর
বিয়ের জন্য সহকর্মীকে হুমকি, পরদিন নিজ ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার
বিয়ের জন্য সহকর্মীকে হুমকি, পরদিন নিজ ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
শক্তি বাড়াচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‌অর্ণব, চার সমুদ্রবন্দরে হুঁশিয়ারি সংকেত
শক্তি বাড়াচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‌অর্ণব, চার সমুদ্রবন্দরে হুঁশিয়ারি সংকেত
সাজেকে অবরোধের পঞ্চম দিন, দাবিতে অনড় আন্দোলনকারীরা
সাজেকে অবরোধের পঞ্চম দিন, দাবিতে অনড় আন্দোলনকারীরা
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার