সারা দেশের নিম্ন আদালতে বার্ষিক অবকাশ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ ডিসেম্বর ২০২৫, ১৫:৫১আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১৬:৩২

সারা দেশের জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, বিশেষ জজ আদালত, সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল, দ্রুত বিচার ট্রাইব্যুনাল, সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে এবং ঢাকার নিম্ন আদালতে শুরু হয়েছে মাসব্যাপী বার্ষিক অবকাশ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এ অবকাশ চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। 

অবকাশকালে এসব আদালতে বিচারাধীন দেওয়ানী ও ফৌজদারি মামলার কার্যক্রম বন্ধ থাকবে। তবে সারা দেশের ম্যাজিস্ট্রেট আদালত এই ছুটির আওতা বহির্ভূত থাকছে।

এদিকে অবকাশকালীন সময়ে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক হিসেবে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক মুহাম্মদ কামরুল হাসান খানকে জরুরি মামলাগুলো নিষ্পত্তি দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামী ৮, ৯, ১০, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন।

অন্যদিকে, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জরুরি মামলা নিষ্পত্তির জন্য অবকাশকালীন বিচারক হিসেবে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামী ৯, ১০, ১১, ২১, ২২ ও ২৩ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন।

এদিকে ঢাকার চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত, ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত বাৎসরিক ছুটির আওতাবহির্ভূত রয়েছে। 

অবকাশকালীন সময়ের ব্যাপারে অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট কাইউম হোসেন নয়ন বাংলা ট্রিবিউনকে বলেন, প্রতি বছরের মতো এবারও নিম্ন আদালতে অবকাশ শুরু হয়েছে। আজ থেকে শুরু হওয়া অবকাশ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থানার সঙ্গে রিলেটেড থাকায় এসব আদালত কখনও বন্ধ হয় না। অবকাশ শেষ হলে জানুয়ারিতে আবারও সব আদালতে বিচারকার্য শুরু হবে।

/এএসএ/এমকেএইচ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের