ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৪আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই-আগস্টে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

প্রসিকিউশনের আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১০ ডিসেম্বর দিন ধার্য করা হয়।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি এ মামলায় পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। পরে তা মঞ্জুর করেন আদালত।

এর আগে গত ৩ ডিসেম্বর সন্ধ্যায় তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছেন বলে জানিয়েছিলেন প্রসিকিউটর তামিম। এরই ধারাবাহিকতায় ইন্টারনেট বন্ধ করে গণহত্যার দায়ে জয় ও পলকের বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) জমা দেয় প্রসিকিউশন।

/বিআই/এমকেএইচ/
সম্পর্কিত
অটোরিকশা চালক হত্যা: একজনের মৃত্যুদণ্ড, দুই জনের যাবজ্জীবন
বিএনপিকর্মী হত্যা মামলায় সাবেক ২ এমপি গ্রেফতার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় আজ
সর্বশেষ খবর
বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর হবে না: হাইকোর্ট
বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর হবে না: হাইকোর্ট
সুন্দর ও পরিচ্ছন্ন ঘরের জন্য রোজকার ১৪ অভ্যাস
সুন্দর ও পরিচ্ছন্ন ঘরের জন্য রোজকার ১৪ অভ্যাস
‘গল্প’ আসে ‘গল্প’ যায়, ‘জজ মিঞা’র ধারাবাহিকতায়! 
‘গল্প’ আসে ‘গল্প’ যায়, ‘জজ মিঞা’র ধারাবাহিকতায়! 
রাজবাড়ীতে নারীকে লাথি, গ্রেফতার তিন
রাজবাড়ীতে নারীকে লাথি, গ্রেফতার তিন
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ