সাবেক এমপি শাওনের স্ত্রী ফারজানা চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২৫, ১৯:২১আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯:২১

সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের স্ত্রী ফারজানা চৌধুরীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।

দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান ভূঁইয়া বাদী হয়ে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মামলাটি দায়ের করেন।

দুদক কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, অনুসন্ধানে ফারজানা চৌধুরীর নামে মোট ২ কোটি ৯৬ লাখ ২৮ হাজার ৫৬২ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এর বিপরীতে তার বৈধ আয়ের পরিমাণ ২ কোটি ২৭ লাখ ৭৫ হাজার ৩৯৫ টাকা।

তবে ১ কোটি ৫২ লাখ ৮ হাজার ৫২৬ টাকার ব্যয় বাদ দিলে তার গ্রহণযোগ্য বৈধ আয় দাঁড়ায় ৭৫ লাখ ৬৬ হাজার ৮৬৯ টাকা। ফলে তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ২০ লাখ ৬১ হাজার ৬৯৩ টাকা।

আকতারুল ইসলাম জানান, ফারজানার নামে বা বেনামে আরও সম্পদ থাকার তথ্য থাকায় কমিশন তাকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয়। নির্দেশনা অনুযায়ী গত ২০ জুলাই তার ঠিকানায় গিয়ে সম্পদ বিবরণী ফরম ঝুলিয়ে নোটিশ জারি করলেও তিনি নির্ধারিত সময়ের মধ্যে তা দাখিল করেননি। এ সময়সীমার মধ্যে তিনি সময় বাড়ানোর কোনও আবেদন করেননি।

নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করা দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ। পাশাপাশি ২ কোটি ২০ লাখ ৬১ হাজার ৬৯৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে মামলা দায়ের কর হয়।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে