টেকনাফে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ ডিসেম্বর ২০২৫, ১৮:২৭আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৮:২৭

কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিশেষ অভিযানে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

শনিবার (৬ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে দায়িত্বপূর্ণ এলাকায় নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে শুক্রবার এই অভিযান পরিচালনা করা হয়।

আইএসপিআর জানায়, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের উলুচামারি কোনাপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী মিজান ওরফে লম্বা মিজানের বাসায় বিপুল পরিমাণ অস্ত্র মজুদের গোপন তথ্য পায় নৌবাহিনী। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস এবং নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফ যৌথভাবে অভিযানে অংশ নেয়।

অভিযান চলাকালে লম্বা মিজানের বাড়ি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি দেশি পিস্তল, একটি একনালা বন্দুক, ৭টি ৪০ মি. মি. এইচই এমজি-৩ গ্রেনেড, ৩টি ৪০ মি. মি. এইচই এমজি-৪ গ্রেনেড, ৪৩ রাউন্ড লাইভ অ্যাম্যুনিশন, একটি পিস্তল ম্যাগাজিন, ২ রাউন্ড পিস্তল বল, ২০ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং ৩টি দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

/জেইউ/এমকেএইচ/
সম্পর্কিত
চীন-পাকিস্তান দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত: নৌ-প্রধান
শপথ নিলেন ৪৪১ নবীন নাবিক
জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া শটগানসহ যুবক আটক
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ