চাঁদাবাজির মামলায় কারাগারে শামসুল হক দুররানী

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
০৭ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৭ আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১৭:১৬

চাঁদাবাজি অভিযোগে দায়ের করা এক মামলায় নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এ আদেশ দেন।

এদিন এ মামলায় সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শামসুল হক দুররানী। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১২ নভেম্বর রাজিবুল ইসলাম নামে এক ঠিকাদার শামসুল হক দুররানীকে আসামি করে আদালতে মামলাটি দায়ের করেন। আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

রবিবার (৭ ডিসেম্বর) আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শামসুল হক দুররানী। তার পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম জামিন চেয়ে শুনানি করেন। শুনানি নিয়ে আদালত জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে বলে জানিয়েছেন খোরশেদ মিয়া আলম।

কারাগারে পাঠানোর আদেশের পর কাঠগড়ায় দাঁড়িয়ে নওরোজ সম্পাদক সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘বর্তমান আইন সচিব লিয়াকত আলী মোল্লা চাপাইনবাবগঞ্জের জেলা জজ হিসেবে থাকাকালে ১০ কেজি হেরোইন মামলায়, সাড়ে তিন কেজি হেরোইনের মামলায়, এমনকি বিস্ফোরকদ্রব্য উদ্ধারের মামলায় আসামিদের জামিন দেন। আমি তার বিরুদ্ধে নিউজ করি। নিউজ করার কারণে তাকে সঙ্গে সঙ্গে বদলি করা হয়। এ কারণে লিয়াকত আলী এবং উপসচিব (প্রশাসন) গোলজার রহমান আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।’

তিনি বলেন, ‘বিচারকরা অন্যায় করলে কি নিউজ করা যাবে না, কিছু লেখা যাবে না।’

আইন সচিবই মামলা করিয়েছেন কীভাবে বুঝলেন প্রশ্নের জবাবে এ সম্পাদক বলেন, ‘এটা পুলিশ আমাকে বলেছে, তার নাম আমি বলবো না।’

মামলার অভিযোগে বাদী রাজিবুল ইসলাম উল্লেখ করেন, জামালপুরের মেলান্দহ থানার উপজেলা বীজ অফিসে তার ১ কোটি ৩৪ লাখ ৮৯ হাজার ৭৩২ টাকার একটি কাজ চলমান রয়েছে। দীর্ঘদিন ধরে এ কাজের সাইটে অজ্ঞাত কিছু লোক কাজে ব্যাঘাত করার চেষ্টা করছে। গত ৭ নভেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে একটি নম্বর থেকে তাকে হোয়াটসঅ্যাপে কল করে অজ্ঞাত এক ব্যক্তি রাত ৭টার দিকে সাভার বাসস্ট্যান্ডে এসে দেখা করতে বলেন। জামালপুরে সাইটের কাজে যে ঝামেলা চলছে তা সমাধান করে দেবে বলে জানায়। রাজিবুল ইসলাম ৭টার দিকে ঢাকা থেকে সাভার বাসস্ট্যান্ডে যান। সেখানে তাদের দেখা হয়। জামালপুরের সাইটের কাজ সঠিকভাবে করতে ২০ লাখ টাকা চান শামসুল হক দুররানী। টাকা না দিলে কাজ করতে পারবে না বলে হুমকি দেন। পরে সবার সঙ্গে আলাপ করে মামলা দায়ের করেন রাজিবুল ইসলাম।

/এএসএ/এম/
সম্পর্কিত
পুলিশ-বিজিবির ওপর হামলা: যুবলীগের ১২৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৫
বিচারকের ছেলেকে হত্যায় লিমনের মৃত্যুদণ্ড, এক বছরেই শেষ বিচারকাজ
সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপির এক সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
সর্বশেষ খবর
একা ভারত ভ্রমণে এসে মুগ্ধ বিদেশিনি
একা ভারত ভ্রমণে এসে মুগ্ধ বিদেশিনি
টেকনিশিয়ান নেই তবু মিলছে পরীক্ষার রিপোর্ট, হাসপাতালকে জরিমানা
টেকনিশিয়ান নেই তবু মিলছে পরীক্ষার রিপোর্ট, হাসপাতালকে জরিমানা
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী
সৌদিতে হুথি হামলা বাড়ছে, ইয়েমেনের ওপর নিষেধাজ্ঞা নবায়ন জাতিসংঘের
সৌদিতে হুথি হামলা বাড়ছে, ইয়েমেনের ওপর নিষেধাজ্ঞা নবায়ন জাতিসংঘের
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা