রোকেয়া পদক পাচ্ছেন চার বিশিষ্ট নারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৮ ডিসেম্বর ২০২৫, ১৬:৪০ আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ১৬:৪০

নারীশিক্ষা, অধিকার ও মানবাধিকারে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘রোকেয়া পদক ২০২৫’ পাচ্ছেন বিশিষ্ট নারী। তারা হলেন- রুভানা রাকিব, কল্পনা আক্তার, নাবিলা ইদ্রিস ও ঋতুপর্ণা চাকমা।

রবিবার (৭ ডিসেম্বর) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নারীশিক্ষা (গবেষণা) ক্যাটাগরিতে রুভানা রাকিব, নারী অধিকার (শ্রম অধিকার) ক্যাটাগরিতে কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণ (ক্রীড়া) ক্যাটাগরিতে ঋতুপর্ণা চাকমা এ বছর পদক পাচ্ছেন।

জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা পরিষদ প্রাপ্ত আবেদন ও বিবেচনার ভিত্তিতে চার জনের নাম চূড়ান্ত করে। গত বৃহস্পতিবার এ সুপারিশ অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়।

আগামীকাল মঙ্গলবার রোকেয়া দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত মূল অনুষ্ঠানে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে রোকেয়া পদক তুলে দেওয়া হবে।

/এসএনএস/এমএইচআর/
সম্পর্কিত
উচ্চ বেতনে চীনে নেওয়ার কথা বলে বাসায় আটকে নির্যাতন, উদ্ধার ১২ নারী
ফেসবুকে সরকারের সমালোচনার দায়ে গ্রেফতার সাথীর মুক্তি দাবি মহিলা জামায়াতের
নারীর নেতৃত্বে মানবিক এশিয়া  দুর্যোগ-সংশ্লিষ্ট কার্যক্রমে জেন্ডার-সংবেদনশীলতা ও সামাজিক জবাবদিহি জোরদারের আহ্বান
সর্বশেষ খবর
সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নির্দেশনা
সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রে পারমাণবিক স্থাপনায় অগ্নিকাণ্ড, জরুরি অবস্থা জারি
যুক্তরাষ্ট্রে পারমাণবিক স্থাপনায় অগ্নিকাণ্ড, জরুরি অবস্থা জারি
নদীতে মাছ ধরে সংসার চলে, সেই পরিবারের মেয়েই এখন জাতীয় চ্যাম্পিয়ন
নদীতে মাছ ধরে সংসার চলে, সেই পরিবারের মেয়েই এখন জাতীয় চ্যাম্পিয়ন
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে অবশেষে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে অবশেষে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
সর্বাধিক পঠিত
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী