সৎ ও যোগ্য প্রতিনিধি নির্বাচিত হলেই দুর্নীতি কমবে: দুদক চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫

সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের রাজনীতি থেকে বাদ দিয়ে সৎ ও যোগ্য মানুষকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করলেই দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে আসবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুদকের আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, বাংলাদেশের সমাজব্যবস্থার নানা স্তরে দুর্নীতি এমনভাবে বিস্তৃত হয়েছে যে তা সম্পূর্ণভাবে নির্মূল করা কঠিন হয়ে পড়েছে। তবে জনগণ সচেতন সিদ্ধান্ত নিলে ইতিবাচক পরিবর্তন সম্ভব।

তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করে সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করতে হবে। তাহলেই দুর্নীতি কমানো সম্ভব হবে।

দুদক চেয়ারম্যান আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের সচেতন ভূমিকার বিকল্প নেই এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।

এ বছরের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের প্রতিপাদ্য— ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’। দিবসটি উপলক্ষে দুদক দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। দুদক ভিত্তিক সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন’ মানববন্ধনের আয়োজন করেছে।

সকাল ৮টায় জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। সকাল ৯টায় দুদক প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।

/জেইউ/এমএইচআর/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের