‘শান্তিচুক্তি’ ভেঙে ফের সংঘর্ষে জড়ালেন ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
০৯ ডিসেম্বর ২০২৫, ১৩:১৯আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৪:০৬

শান্তিচুক্তির একমাসের মধ্যে আবারও ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের পেছনের সড়কে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরপর দফায় দফায় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দুপুর একটার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম।

তিনি সাংবাদিকদের বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা সবাইকে শান্ত থাকার আহবান জানাচ্ছি।”

শেষ খবর পাওয়া পর্যন্ত, গ্রিন রোডে অবস্থান নিয়েছেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। মাঝখানে পুলিশ দাঁড়িয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করার চেষ্টা চালাচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে এখনও সঠিক সংখ্যা জানা যায়নি।

এদিকে সংঘর্ষের সময় ঢাকা কলেজের ‘বিজয় ৭১’ ও ‘শঙ্খনীল’ নামের শিক্ষার্থী পরিবহনের দুটি বাস ভাঙচুর করেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর নিউ মার্কেট থানার উদ্যোগে ঝামেলা বা বিবাদে না জড়ানোর ‘অঙ্গীকার করে’ ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে মৌখিক ‘শান্তি চুক্তি’ হয়।

/আইএ/এম/
সম্পর্কিত
পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক
৪৫ টাকা চায়ের বিল নিয়ে বাগবিতণ্ডা গড়ালো সংঘর্ষে, আহত ১৩
ট্রাকের হেডলাইট ও টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের মানুষের সংঘর্ষে আহত ৫০
সর্বশেষ খবর
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ