দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশনে গেলেন নৌবাহিনীর ৯৯ সদস্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ ডিসেম্বর ২০২৫, ১৭:০২আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৭:০২

ঢাকা থেকে দক্ষিণ সুদানে গেছেন বাংলাদেশ নৌবাহিনীর একটি নতুন শান্তিরক্ষী দল। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশন্স মিশন ইন সাউথ সুদানে (ইউএনএমআইএসএস) অংশ নিতে নৌবাহিনীর ৯৯ সদস্যের একটি কন্টিনজেন্ট মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।

এই দলটি ‘বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট-১১’ হিসেবে দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করবে। তারা সেখানে বর্তমানে কর্মরত ‘বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট-১০’-এর স্থলাভিষিক্ত হবে। আগামী ১৯ ডিসেম্বর আরও ৩৯ জন সদস্য দ্বিতীয় দফায় মিশনে যোগ দেবেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, জাতিসংঘের নির্দেশনায় বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট দীর্ঘদিন ধরেই দক্ষিণ সুদানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। দুর্গম নদীপথে জ্বালানি, খাদ্য, ওষুধ ও মানবিক সহায়তা বহনকারী বার্জের নিরাপদ চলাচল নিশ্চিত করা, জলপথে জলদস্যুতা প্রতিরোধ, নৌপথ নজরদারি এবং স্থানীয় জনগণের অগ্নিনির্বাপণ কার্যক্রমে সহায়তা দিচ্ছে এই ইউনিট।

এছাড়া, বার্জে কর্মরত বেসামরিক নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনাকবলিত জলযানের উদ্ধারকাজ এবং শান্তিরক্ষী বাহিনীর জন্য দুর্গম এলাকায় রসদ পরিবহণের কাজ নিয়মিতভাবে পরিচালনা করছে নৌবাহিনীর এই ইউনিট।

বাংলাদেশ নৌবাহিনী তিন দশকেরও বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত এলাকায় শান্তিরক্ষা কার্যক্রমে নিরবচ্ছিন্নভাবে অংশ নিচ্ছে। এ সময় তারা আহত সামরিক ও বেসামরিক ব্যক্তিদের উদ্ধার, জরুরি চিকিৎসা সহায়তা এবং ডুবুরি সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

দক্ষিণ সুদানের পাশাপাশি লেবাননের ভূমধ্যসাগরে জাতিসংঘ মিশনে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা সংগ্রাম’ দায়িত্ব পালন করছে। যা উপমহাদেশ থেকে একমাত্র মেরিটাইম টাস্কফোর্স হিসেবে সেখানে নিয়োজিত।

আইএসপিআর আরও জানায়, দক্ষিণ সুদানে নীল নদ পাড়ি দিয়ে ইতোমধ্যে ১ হাজার ৩১১ কিলোমিটার পথ অতিক্রম করে ৭১টি সফল লজিস্টিক অপারেশন (অপারেশন লাইফ লাইন) সম্পন্ন করা হয়েছে।

শান্তিরক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর এই অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

/জেইউ/এমকেএইচ/
সম্পর্কিত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
আগামী একবছর কী করবেন খলিলুর রহমান
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান