বিকালে উপদেষ্টা আসিফের জরুরি প্রেস ব্রিফিং, পদত্যাগের গুঞ্জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
১০ ডিসেম্বর ২০২৫, ১১:৪৩আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৪৩

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন। আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য প্রেস ব্রিফিংয়ে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগের ঘোষণা দিতে পারেন বলেও গুঞ্জন উঠেছে।

আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকাল ৩টায় সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এই জরুরি প্রেস ব্রিফিং ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) থেকে নির্বাচন করতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা আছে। ইতোমধ্যে ওই আসনের ভোটারও হয়েছেন তিনি।

“সমসাময়িক বিষয় নিয়ে” জরুরি প্রেস ব্রিফিংয়ের কথা বলা হলেও সেখান থেকে পদত্যাগের ঘোষণা আসতে পারে বলেই ধারণা করছেন অনেকে।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, “উপদেষ্টা পদত্যাগ করবেন কিনা, সে বিষয়ে আমার জানা নেই।”

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা সরকারের দায়িত্বে থাকা কেউ পদত্যাগ না করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

মঙ্গলবার তিনি বলেন, “সরকারের উপদেষ্টা বা অন্য যেকোনও পদে থেকে কেউ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। তারা নিজেরা যেমন নির্বাচনের প্রার্থী হতে পারবেন না, এমনকি কোনও প্রার্থীর পক্ষে ভোটের প্রচারেও অংশ নিতে পারবেন না।”

/এইএচএস/এম/
সম্পর্কিত
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
‘কালশী বস্তির আগুনে ষড়যন্ত্রের শঙ্কা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই’
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান